১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট, কিংস্টনে রেকর্ডের বন্যা

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:৪০ পিএম

রানের খাতা খোলার আগেই নেই তিন উইকেট। এরপর সাত রাত করতে নেই আরও দুই উইকেট। শেষমেশ ২৭ রানেই অলআউট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট দুনিয়া। অসি পেস তারকা মিচেল স্টার্কের ৯ রানে ৬ উইকেট শিকারে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজের সব প্রতিরোধ।

বল নয় মিসাইল হাতে যমদূত হয়ে মাঠে নেমেছিলেন পিঙ্ক বল ম্যাজিশিয়ান মিচেল স্টার্ক। তার তোপে ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট। সোমবার (১৪ জুলাই) রাতে কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দুঃস্বপ্ন দেখেছে ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ইনিংসে মোট রান। এটি টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ, ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ২৬ রানের চেয়ে মাত্র ১ রান বেশি। তবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

অলআউট হতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে মাত্র ১৪.৩ ওভার, যা টেস্ট ক্রিকেটের তৃতীয় ইতিহাসে সর্বনিম্ন। এর চেয়ে কম ওভারে অলআউট হয়েছে শুধু দক্ষিণ আফ্রিকা (১২.৩ ওভার, ১৯২৪) ও শ্রীলঙ্কা (১৩.৫ ওভার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২৪ সালের নভেম্বরে)।

ক্যারিয়ারের শততম টেস্টটা স্বপ্নের মতো রাঙিয়েছেন এই অসি পেসার। নিজের প্রথম ওভারেই তুলে নেন তিন উইকেট। এরপরই লিখে ফেলেন নয়া ইতিহাস। ১৫ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রেকর্ডটি গড়ে ফেলেন এই পেসার।

৫ উইকেট নিতে যে কটি বল লেগেছে স্টার্কের, সেটি টেস্টে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৯ বলে- আর্নি টোশ্যাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) ও স্কট বোল্যান্ড (২০২১)।

স্টার্কের প্রথম ওভারের কারণে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু হয়েছিল ০/৩ দিয়ে। কোনো দল শূন্য রানে প্রথম তিন উইকেট হারিয়েছে, এটি টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠ ঘটনা। স্টার্ক ২০১৫ সালে এই একই মাঠে চতুর্থ ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট নিয়েছিলেন।

একই সাথে ছুঁয়ে ফেলেন ৪০০ উইকেটের মাইলস্টোন। শেষমেশ আরো একটা উইকেট তুলে ৯ রানে ৬ উইকেটে সাইন অফ করেন স্টার্ক।

এরপর শুরু হয় বোল্যান্ড ঝড়, তুলে নেন হ্যাটট্রিক। ২৭ রানে ক্যারিয়ানরা প্যাকেট। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড অলআউট হয় ২৬ রান, যা ক্রিকেট দুনিয়ায় সর্বনিম্ন। এক রানের জন্য রক্ষা পায়  ক্যারিবিয়ানরা। স্কট বোল্যান্ড হলেন অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে হ্যাটট্রিক করা দশম বোলার। সর্বশেষ করেছিলেন পিটার সিডল, ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে ২০১০ সালে।

গোলাপি বলের টেস্টে হ্যাটট্রিক করা প্রথম বোলার স্কট বোল্যান্ড। আর স্টার্কের ৯ রানে ৬ উইকেট ছিলো শততম টেস্টে কোনো বোলারের সেরা পারফরম্যান্স। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের ৬/৫৪, বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর