এক ওভারে পাঁচ উইকেট নিয়ে প্রিয়ান্দানার অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে এক অবিশ্বাস্য ও বিরল কীর্তি স্থাপন করলেন ইন্দোনেশিয়ার পেস বোলিং অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মঙ্গলবার বালির উদয়না ক্রিকেট মাঠে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই ইতিহাস গড়েন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আট ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কম্বোডিয়া। রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ১৫তম ওভারে ৫ উইকেটে ১০৪ রান তুলে বেশ লড়াইয়ে ছিল সফরকারীরা। কিন্তু ১৬তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে দেন প্রিয়ান্দানা।

প্রথম তিন বলে ব্যাটার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। চতুর্থ বল ডট। পঞ্চম বলে মংদারা সককে সাজঘরে পাঠান। অতিরিক্ত একটি ওয়াইড বল। আর শেষ বলে  পেল ভেনাককে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নেয়ার অনন্য নজির গড়েন।

প্রিয়ান্দানার এই বিধ্বংসী বোলিংয়ে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কম্বোডিয়া। ফলে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এই রেকর্ডটি এখন শুধুই প্রিয়ান্দানার।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উইকেটরক্ষক ধার্মাকেসুমার দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে (৬৮ বলে ১১০ রান) ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ইন্দোনেশিয়া। ওপেনিংয়ে প্রিয়ান্দানা মাত্র ৬ রান করে ফিরে গেলেও বল হাতে তিনি যা করেছেন, তা ক্রিকেটের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রিয়ান্দানা প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে দু’বার এক ওভারে ৫ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে। 

২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী বিপক্ষে আল-আমিন হোসেন এবং ২০১৯-২০ মৌসুমে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে অভিমন্যু মিঠুন এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন।

তবে আন্তর্জাতিক মঞ্চের আগে সর্বোচ্চ এক ওভারে ৪টি উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গাসহ ১৪ জন বোলারের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। আজ সবাইকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছালেন ইন্দোনেশিয়ার এই পেসার।

একাত্তর/এসি
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর