করমর্দন নিয়ে রহস্য বজায় রাখলেন সূর্যকুমার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে আগামীকাল রবিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠের লড়াইয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা কি একে অপরের সাথে করমর্দন করবেন? গত এক বছরের তিক্ত কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের প্রেক্ষাপটে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের রহস্যময় মন্তব্য এই কৌতুহলকে আরও উসকে দিয়েছে।

শনিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে সংবাদিকদের বারবার করা প্রশ্নের জবাবে সূর্যকুমার সরাসরি কোন উত্তর দেননি। তিনি বেশ রসিকতার ছলেই বলেন, আর মাত্র ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালো করে খাওয়া-দাওয়া করুন, শান্তিতে ঘুমান, কালই সব দেখতে পাবেন।

টসের সময় বা ম্যাচ শেষে সৌজন্য বিনিময় হবে কি না, এমন প্রশ্নে তিনি যোগ করেন, আসুন কালই সাসপেন্সটা ভাঙা যাক। আমার কাছে ম্যাচের গুরুত্বই সবচেয়ে বেশি।


২০২৫ সালের এশিয়া কাপে পাহলগাম হামলা এবং ‘অপারেশন সিন্দুর’-এর পর ভারত তিনবার পাকিস্তানের মুখোমুখি হলেও কোনো ম্যাচেই হাত মেলায়নি। সে সময় সূর্যই ছিলেন করমর্দন না করার প্রধান নেতৃত্বে।

ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর হলো, তরুণ ওপেনার অভিষেক শর্মা পাকিস্তান ম্যাচে ফিরছেন। সূর্যকুমার নিশ্চিত করেছেন যে, শারীরিক অসুস্থতা কাটিয়ে অভিষেক একাদশে ফিরতে প্রস্তুত। এছাড়া বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকেও খেলানোর ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।

হাস্যোজ্জ্বল মুখে তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আপনি কি তাকে (কুলদীপ) খেলানোর পক্ষে? ঠিক আছে, তবে সে খেলবে। কলম্বোর মন্থর উইকেটে কুলদীপের উপস্থিতি পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিকের ‘স্টপ-স্টার্ট’ অ্যাকশন নিয়ে সূর্যকুমার বলেন, পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসলেও যেমন ছেড়ে দেয়া যায় না, তারিকের ক্ষেত্রেও আমাদের একই মনোভাব। সে ভিন্ন ঘরানার বোলার হতে পারে, তবে আমরা তার সামনে আত্মসমর্পণ করব না।

পাশাপাশি নামিবিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের মিডল-অর্ডারের নড়বড়ে ব্যাটিং নিয়ে কোনো অজুহাত দেননি সূর্য। তিনি স্বীকার করেন, তাদের শুরুটা কিছুটা ‘স্ক্র্যাচি’ বা অগোছালো ছিল, তবে টি-টোয়েন্টি ক্রিকেটে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই আসল সৌন্দর্য।

ভারত-পাক ম্যাচের বাড়তি চাপ প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, আমরা যতই বলি এটি আর দশটা সাধারণ ম্যাচের মতো, মানুষের সহজাত প্রবৃত্তি অনুযায়ী এটি মোটেও সাধারণ নয়। আমরা প্রায়ই একে অপরের মুখোমুখি হই না, তাই চাপ সব সময়ই থাকে।


তবে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, এটি আমার হাতে নেই। যখন আমি এমন অবস্থানে পৌঁছাব, তখন আপনাদের জানাব।

এর আগে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা জানিয়েছিলেন যে, তারা ক্রিকেটের চিরাচরিত চেতনা বজায় রাখতে আগ্রহী, তবে করমর্দন হবে কি না তা ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পাকিস্তানের বয়কট হুমকি কাটিয়ে এই ম্যাচটি মাঠে গড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছে আইসিসি।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর