১৫ বলের ফিফটিতে ১৫তম জন্মদিন উদযাপন করলেন সূর্যবংশী

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

ভারতের জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি আসর- আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন কেন তাকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় ‘বিজ্ঞাপন’ ভাবা হচ্ছে। গত সোমবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে মাত্র ১৫ বলে অর্ধশতরান হাঁকিয়ে নিজের ১৫তম জন্মদিনটিকে রাজকীয়ভাবে উদযাপন করলেন এই ওপেনার। বৈভবের এই বিধ্বংসী ইনিংসে ভর করে চেন্নাইকে ৮ উইকেটে পিষ্ট করেছে রাজস্থান।

গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দেন বৈভব। এবার চেন্নাইয়ের বোলারদের তুলোধোনা করে মাত্র ১৫ বলে নিজের মৌসুমের প্রথম ফিফটি তুলে নিলেন তিনি। ৮ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব রান। আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালকে সাথে নিয়ে পাওয়ারপ্লে-তেই চেন্নাইয়ের বোলারদের নাভিশ্বাস তুলে ছাড়েন বৈভব। পাওয়ারপ্লে শেষে রাজস্থানের স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়েই জমা হয় ৭৪ রান।

১৭ বল খেলে ৫২ রান করে যখন বৈভব সাজঘরে ফিরছেন, ততক্ষণে তার নামের পাশে ৫টি ছক্কা ও ৪টি চারের মার। জয়সওয়ালের সাথে তার ৭৫ রানের মারমুখী জুটিই রাজস্থানের জয় নিশ্চিত করে দেয়। ১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় রাজস্থান।


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ তার আগ্রাসী ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারাকে। ম্যাচ শেষে বৈভব বলেন, আমি শুরুতে রক্ষণাত্মক খেলার কথা ভাবছিলাম, কিন্তু পরিকল্পনা ছিল পাওয়ারপ্লে-তেই খেলা শেষ করে দেওয়া। কোচ আমাকে পরিস্থিতি বুঝে নিজের সহজাত আক্রমণাত্মক খেলা চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন।

বৈভবের ব্যাটিং তান্ডবের আগে রাজস্থানের বোলাররা চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেয়। পাওয়ারপ্লে-তেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চেন্নাই ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ২৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। এছাড়া জফরা আর্চার এবং রবীন্দ্র জাদেজাও শিকার করেন দুটি করে উইকেট।

আগামী শনিবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রাজস্থান। অন্যদিকে শুক্রবার পাঞ্জাব কিংসকে আতিথ্য দেবে চেন্নাই। তবে আপাতত পুরো আইপিএল বুঁদ হয়ে আছে ১৫ বছরের সেই কিশোরের ব্যাটের জাদুতে, যে কি না বড় বড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর