ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দোহায় প্রথম ভারতের দেওয়া ৩১৮ রানের লক্ষ্য ৮.৩ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় লঙ্কানরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। ৬৩ বলের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এ ছাড়া তিলক ভার্মা ৫৩ এবং শাহবাজ আহমেদ অপরাজিত ৫৪ রান করেন। আগের ম্যাচে রেকর্ড গড়া বৈভব সূর্যবংশী এদিনও ব্যাট হাতে ঝড় তোলেন। ২৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪০ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন জানিথ লিয়ানাগে, নিপুন ধনঞ্জয়া ও রাভিন্দু ফার্নান্দো।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতে ১৭৪ রান যোগ করেন তাঁরা। ৭০ বলে ১০টি চার ও ছয়টি ছক্কায় ১০৫ রান করে ফেরেন জয়াবর্ধনে। অন্য প্রান্তে ক্রুসপুল্লে খেলেন ১০৭ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৬ রানের ইনিংস।

দুই ওপেনার ফিরলেও জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয় বোলাররা। নিশান মাদুশকা ও অধিনায়ক পাভান রাথনায়েকে বাকি কাজ সারেন। মাদুশকা ৫৬ বলে অপরাজিত ৫৮ এবং রাথনায়েকে মাত্র ১৬ বলে ৩১ রান করেন।

শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা ‘এ’। ৫১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। অন্যদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো ভারত ‘এ’ দলকে।

ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল পর্ব। কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি...
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (২৩ নভেম্বর) দোহায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আজ মুখোমুখি হচ্ছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশ সময় বিকেল চারটায় কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলই...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই...
৯ মাস ধরে চলা সংঘাতে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ইসরাইল ও...
ব্রিটেনের অভিবাসন নীতি ও রাজনীতির সমীকরণে বড়সড় মোড় এনে দিয়েছে নতুন সরকারি পরিসংখ্যান। কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে গত প্রায় তিন দশকের মধ্যে সর্বনিম্ন বার্ষিক নিট অভিবাসনের রেকর্ড গড়েছে দেশটি। গত...
সীমান্তের উত্তাপ আর পুরোনো ক্ষতের ওপর এবার যেন নতুন করে ঘি ঢেলে দিয়েছে পাকিস্তানের দুটি নাটক ও সিরিজকে ঘিরে শুরু হওয়া তুমুল বিতর্ক। ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের কাছে বৈসরন তৃণভূমিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর