চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ: আহত যুবকসহ গ্রেপ্তার তিন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় বিস্ফোরণে আহত মো. নাজমুল কবীর ওরফে নুরুলকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে এসআরবি-৫-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, নাজমুল শিবগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। বিস্ফোরণে তার দুটি চোখ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠসংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টমাস (৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।

পুলিশ জানায়, টমাসসহ কয়েকজন ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে টমাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহতরা তাকে সেখানে ফেলে পালিয়ে যান। আহতদের মধ্যে নাজমুল ওরফে নুরুলও ছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এর আগে মো. রুবেল ইসলাম (২৩) ও রিফাত হাসানকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি শিবগঞ্জের চাঁদশিকারি গ্রামে। সবশেষ এসআরবির সহায়তায় রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে নাজমুল কবীর ওরফে নুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় এজাহারভুক্ত গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল তিনজনে।

ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের ভাষ্য, হতাহতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককেও আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ...
রংপুরে অটোচালক মো. আরিফুল ইসলাম (২৯) হত্যা মামলায় সেনাসদস্য শাহীন শেখকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা পাম তেলের...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর