হলান্ডের জোড়া গোলে সিটির জয়

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১১:৫৭ এএম

চ্যাম্পিয়নস লিগে হলান্ডের জোড়া গোলে ইয়াং বয়েজের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সুইস ক্লাবটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। এই ম্যাচের মাধ্যমে অবশেষে গোল খরা কাটলো আর্লিং হলান্ডের।

বৃহস্পতিবার সুইস ক্লাব ইয়াং বয়েজের মাঠে খেলতে নেমে প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে সিটি। ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৪৮ মিনিটে সিটিকে প্রথম গোল এনে দেন আকাঞ্জি। ডান পায়ের শটে গোল করেন এই সুইস ডিফেন্ডার। তবে এর চার মিনিট পরই মেশচেক এলিয়া বল জালে পাঠিয়ে ইয়াং বয়েজকে সমতায় ফেরান।

এবার শুরু হয় হলান্ডের আক্রমণ। হলান্ড প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। ৮৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন নরওয়ে তারকা।

এই ম্যাচে দুটি গোল করে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩৭ গোলের রেকর্ড গড়লেন হলান্ড। বর্তমানে ‘জি’ গ্রুপে শীর্ষে রয়েছে সিটি।

একাত্তর/পিএজে
নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ১-০গোলে হারিয়েছে আর্সেনাল। মৌসুমের দ্বিতীয় হারের দেখা পেলো চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সেই সাথে সিটিজেনদের বিপক্ষে ১২ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেলো...
পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির বিনিয়মে একটা বিশ্বকাপ শিরোপা পেতে রাজি আছেন কিনা, এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। কোটি টাকা মূল্যের এই প্রশ্নটার উত্তর পাওয়া...
পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। গার্দিওলার গায়ে ইতিহাস সেরা কোচের ট্যাগ। তবে, এই স্প্যানিশ ম্যানেজার মানতে নারাজ। সিটিজেনদের হয়ে ধরে রাখতে চান...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর