মাঠে ফিরছেন নেইমার

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১২:১২ পিএম

জাতীয় দল কিংবা ক্লাব জার্সিতে, কোথাও নেই নেইমার। এরই মাঝে এলো ইনজুরির নতুন আপডেট। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এদিকে, ৯ মাসের ব্যবধানে তৃতীয় সন্তানের বাবা হলেন আল হিলাল সুপারস্টার। কন্যা হেলেনা আর প্রেমিকা কিম্বার্লিয়া দু’জনেই আছেন সুস্থ। ইন্সটাগ্রামে এই খবর জানিয়েছেন নেইমার নিজেই।

ব্রাজিল যখন কোপায় মুখ থুবড়ে পড়েছিলো। তখন সবাই নেইমারকে খুঁজছিলো। পেলে-রোনালদিনহোদের যোগ্য উত্তরসূরি ধরা হচ্ছিল যাকে। অসম্ভব প্রতিভাবান এই ফুটবলার এখন হয়ে গেছেন প্রতিভার নিদারুণ অপচয়ের উদাহরণ!

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালের জার্সিটাই কেবল গায়ে জড়িয়েছেন। ইনজুরির থাবায় যেই ৫ টা ম্যাচ খেলতে পেরেছেন, তাতেও ছিলেন কেবল নিজের ছায়া হয়ে। পায়ের ইনজুরির রিকভারিতে সার্জারিও করেছেন। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মাঠে নামছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

৯ মাসের মাথায় আবারো সুখবর দিলেন নেইমার তৃতীয় বারের মত বাবা হলেন। নতুন প্রেমিকা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিম্বার্লিয়া আর নেইমারের ঘর আলো করে এলো কন্যা শিশু। নাম রেখেছেন হেলেনা। সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন নেইমার নিজেই।

গেলো ৩ জুলাই কন্যা সন্তানের বাবা হবার ২০ দিন পর আনুষ্ঠানিক ভাবে এই খবর দিলেন নেইমার। কেনো এই লুকোছাপা? তা নিয়ে বিস্তর সমালোচনা আছে নেটিজেনদের মাঝে। গেলো অক্টোবরে নেইমারের আরেক প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডির কোলজুড়ে এসেছিলো আরেক কন্যা মেভি। ৩৬ বছরের নেইমারের প্রথম সন্তানের বয়স ১২ বছর।স্ত্রী ক্যারোলিনা দান্তেস-নেইমারের প্রথম সন্তানের ছেলে দাভি লুকা!

২০২৬ বিশ্বকাপে নেইমারের বয়স হবে ৩৪! ফিটনেসের যা অবস্থা। তাতে এটাই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ! তাই শেষের আগে নিজের সেরাটা দিতে চান ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি রেকর্ড ৭৯ গোলের মালিক!

একাত্তর/আরএ
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর