ফ্রান্সের অধিনায়ক থেকে মরক্কোর জার্সিতে আইয়ুব!

আপডেট : ১৬ মে ২০২৬, ০৫:০৪ পিএম

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় এক সুখবর পেল মরক্কো ফুটবল দল। ফরাসি ক্লাব লিলের অত্যন্ত প্রতিভাবান ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির নাগরিকত্ব পরিবর্তনের আবেদনে সবুজ সংকেত দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর ফলে আন্তর্জাতিক ফুটবলে এখন থেকে ফ্রান্সের পরিবর্তে মরক্কোর প্রতিনিধিত্ব করবেন এই তরুণ তারকা, যা বিশ্বকাপ মঞ্চে মরক্কোর শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে।

রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার থেকে বুয়াদ্দির স্পোর্টিং ন্যাশনালিটি পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এর ফলে অবিলম্বে মরক্কোর হয়ে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তিনি যোগ্য বলে বিবেচিত হবেন।

ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদ্দির বাবা-মা মরক্কান বংশোদ্ভূত। স্বভাবতই দুই দেশের হয়েই খেলার সুযোগ ছিল তাঁর সামনে। বয়সভিত্তিক পর্যায়ে তিনি ফ্রান্সের হয়ে নিয়মিত খেলেছেন।

এমনকি সম্প্রতি উয়েফা ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লুক্সেমবার্গের বিরুদ্ধে ফরাসি অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বুয়াদ্দি নিজের পৈত্রিক দেশ মরক্কোকেই বেছে নিয়েছেন।

ফ্রান্সের লিগ ওয়ানের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা করা হয় বুয়াদ্দিকে। রিলের মূল একাদশের এই নিয়মিত মুখ বিগত তিন মৌসুম ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯০টিরও বেশি ম্যাচ খেলেছেন। মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে মাঠে নেমে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলার অনন্য রেকর্ডও রয়েছে তাঁর দখলে।

আন্তর্জাতিক ফুটবলে অন্য দেশের প্রতিভাকে নিজেদের ডেরায় ভেড়ানোর ক্ষেত্রে মরক্কো বেশ সফল। বুয়াদ্দির আগে তারা ফুলহ্যামের ডিফেন্ডার ইসা দিওপকেও মরক্কোর হয়ে খেলার জন্য রাজি করাতে সক্ষম হয়, যিনি ফ্রান্সে জন্ম নিলেও তাঁর মা ছিলেন মরক্কান।

এছাড়া বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ও আয়াক্স আমস্টারডামের রায়ান বুনিদাও মরক্কোর স্কোয়াডকে শক্তিশালী করতে একই পথ বেছে নিয়েছেন।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিতে খেলা মরক্কো এবার খেলবে ‘গ্রুপ সি’-তে। যেখানে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, হাইতি এবং স্কটল্যান্ড।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আইয়ুব বুয়াদ্দির মতো একজন প্রতিভাবান মিডফিল্ডারকে দলে পাওয়া কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের দলের জন্য বিশাল এক বুস্ট-আপ। ব্রাজিলের মতো শক্তিশালী দল সমৃদ্ধ গ্রুপে বুয়াদ্দির ক্লাবের অভিজ্ঞতা মরক্কোকে নকআউট পর্বে নিয়ে যেতে কতটা সাহায্য করে, তা দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর