চমক আর বিতর্কে ঠাসা মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:০৮ পিএম

২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত মরক্কো। আগামী মাসে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া মেগা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে উত্তর আফ্রিকান পরাশক্তিরা।

তবে নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির ঘোষিত এই দল ফুটবল পাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কাতার বিশ্বকাপের অন্যতম প্রধান নায়ক ইউসেফ এন-নেসিরিকে দল থেকে ছুড়ে ফেলেছেন কোচ! অন্যদিকে, গত মার্চ থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা ডিফেন্ডার নায়েফ আগের্দকে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও স্কোয়াডে রেখে বড় জুয়া খেলেছেন তিনি।

নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির ঘোষিত নিয়ে রীতিমতো শোরগোল চলছে    ছবি: সংগৃহীত
গত মার্চ মাসে সাবেক সফল কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের কাছ থেকে দলের দায়িত্ব নেন সাবেক অনূর্ধ্ব-২০ কোচ মোহাম্মদ ওয়াহবি। দায়িত্ব নিয়েই তিনি মরক্কো দলে এনেছেন এক বিশাল পরিবর্তনের হাওয়া। কাতার বিশ্বকাপের গোলমেশিন এন-নেসিরি, যিনি এ বছরের জানুয়ারিতে দেশের মাটিতে হওয়া আফ্রিকা কাপ অব নেশনসেও দলের অংশ ছিলেন, তাঁকে বাদ দেওয়াটা বড় ধাক্কা হিসেবে দেখছেন সমর্থকরা।

তবে ওল্ড গার্ড বা পুরনো অভিজ্ঞ সেনাদের একেবারে ভুলে যাননি কোচ। অধিনায়ক আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই এবং মিডফিল্ড জেনারেল সোফিয়ান আমরাবাতের মতো চেনা মুখগুলো ঠিকই দলে জায়গা ধরে রেখেছেন।

এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক হলো ফরাসি অনূর্ধ্ব দলের সাবেক মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সের জার্সি ছেড়ে নিজের পিতৃভূমির লাল-সবুজ রঙে রাঙাতে দেশ পরিবর্তন করেছেন এই তরুণ তুর্কি।

মরক্কো দলে ডাক পেয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক আবেগঘন পোস্টে বুয়াদ্দি লিখেছেন, একটি স্বপ্ন সত্যি হলো, তবে এটি আরও কঠোর পরিশ্রম ও দায়িত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই দেশের জার্সি রক্ষা করার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশাল সৌভাগ্যের এবং আমি দেশের প্রতিনিধিত্ব করতে আমার সর্বোচ্চটা দেব। ফ্রান্সের কথাও মনে পড়ছে; আমার এই সিদ্ধান্ত কোনোভাবেই ছোটবেলায় ফরাসি জার্সি পরার গর্ব ও কৃতজ্ঞতাকে কমিয়ে দেয় না।

অন্যদিকে, মার্শেইয়ের ডিফেন্ডার নায়েফ আগের্দ গত তিন মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে। তিনি এখনো পুরোপুরি সুস্থ না হলেও কোচ তাঁকে দলে রেখেছেন এবং বিশ্বকাপে মাঠে নামার আগে নিজের ফিটনেস প্রমাণ করার শেষ সুযোগ দিচ্ছেন।


গোলরক্ষণ বিভাগেও এসেছে এক নতুন চমক। গত রোববার দক্ষিণ আফ্রিকার মামেলোডি সানডাউনসের কাছে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারা রয়্যাল আর্মড ফোর্সের গোলরক্ষক আহমেদ তাগনাউতি তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কাতার বিশ্বকাপের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। যদিও দলের প্রধান গোলকিপার ইয়াসিন বুনুর (ইয়াসিন বোনো) পেছনেই থাকতে হবে ২০১৯ সালের পর দেশের হয়ে কোনো ম্যাচ না খেলা তাগনাউতিকে।

আগামী ১৩ জুন নিউ জার্সিতে পরাশক্তি ব্রাজিলের মুখোমুখি হয়ে গ্রুপ ‘সি’-এর মহাকঠিন মিশন শুরু করবে মরক্কো। এর ছয় দিন পর বস্টনে স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ের পর ২৪ জুন মিয়ামিতে পুঁচকে হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে অ্যাটলাস লায়ন্সরা। এন-নেসিরিকে ছাড়া এবং ইনজুরি আক্রান্ত আগের্দকে নিয়ে কোচের এই নতুন রসায়ন কাতার বিশ্বকাপের মতো আবারও ইতিহাস গড়তে পারে কি না, তা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব।

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: ইয়াসিন বুনু (আল হিলাল), মুনির মোহামেদি (আরএস বারকানে), আহমেদ তাগনাউতি (রয়্যাল আর্মড ফোর্সেস)।

ডিফেন্ডার: নুসাইর মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদিন (পিএসভি আইন্দহোভেন), ইউসেফ বেলাম্মারি (আল আহলি), নায়েফ আগের্দ (মার্শেই), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ইসা দিওপ (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রেদুয়ান হালহাল (কেভি মেচেলেন), আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট জার্মেই), জাকারিয়া আল ওয়াহদি (গেঙ্ক)।

মিডফিল্ডার: সামির এল মুরাবেত (স্ট্রাসবার্গ), আইয়ুব বুয়াদ্দি (লিল), নিল এল আইনাউই (রোমা), সোফিয়ান আমরাবাত (রিয়াল বেটিস), আজাদ্দিন উনাহি (গিরোনা), বিলাল এল খানুস (স্টুটগার্ট), ইসমায়েল সাইবারি (পিএসভি আইন্দহোভেন)।

ফরওয়ার্ড: আবদেসামাদ ইজ্জালজুলি (রিয়াল বেটিস), শেমশাদিন তালবি (সান্ডারল্যান্ড), সুফিয়ান রাহিমি (আল আইন), আইয়ুব এল কাাবি (অলিম্পিয়াকোস), ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), ইয়াসিন গেসিম (স্ট্রাসবার্গ), আইয়ুব আমাইমুনি-এশগুইয়াবে (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)।

এআরএস
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর