নেইমারকে নিউ জার্সিতে রেখেই ফিলাডেলফিয়া গেলো ব্রাজিল

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

হাইতির বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ার মাঠে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। আর এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডের সবাই একসাথে মাঠে নেমে অনুশীলন করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে সবচেয়ে বড় চমকপ্রদ খবর হলো, চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়রকে ছাড়াই ফিলাডেলফিয়া পাড়ি জমিয়েছে ব্রাজিল দল।

হ্যাঁ, চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় দুর্দান্ত গতিতে এগোলেও এবং দলের সাথে বুট পায়ে অনুশীলন করলেও ফিলাডেলফিয়ার বিমানে ওঠেননি নেইমার। সিবিএফ’র মেডিকেল টিম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, নেইমারকে নিউ জার্সির বেস ক্যাম্পেই রেখে দেওয়া হবে।


সেখানে তিনি কোনো ভ্রমণক্লান্তি ছাড়াই নিজের ফিজিক্যাল রিকভারি ও ফিটনেসের করার কাজ চালিয়ে যাবেন, যাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ ‘ম্যাচ ফিট’ হয়ে মাঠে নামতে পারেন। অবশ্য নিউ জার্সির এই শেষ সেশনে নেইমার সতীর্থদের সাথে বল পায়ে গা গরম করার পাশাপাশি হালকা ট্যাকটিক্যাল অনুশীলনেও অংশ নেন এবং পরে মাঠের অন্য প্রান্তে গিয়ে একা একা কন্ডিশনিং করেন।

নেইমারকে না পেলেও হাইতি বধের আগে ব্রাজিল শিবিরের জন্য অপেক্ষা করছিল একঝাঁক সুখবর। বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া, যিনি পায়ের ফোসকার চোটে গত কয়েকদিন চটি পরে ঘুরছিলেন, তিনি বৃহস্পতিবার বুট পায়ে পুরোদমে বল প্র্যাকটিস করেছেন। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের পর সমালোচকদের তীব্র বাণের মুখে পড়া ক্যাসেমিরো এবং ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগাহায়েসও আগের অনুশীলনের সব চোট ও ব্যথা কাটিয়ে পুরোপুরি স্বাভাবিকভাবে গা ঘামিয়েছেন।


মরক্কো ম্যাচের সেই ছন্নছাড়া ভাব কাটাতে কার্লো আনচেলত্তি হাইতির বিরুদ্ধে কেমন একাদশ সাজাবেন, তা এখনো কঠোর গোপনীয়তার চাদরে ঢাকা। প্রথা অনুযায়ী ম্যাচের একদম শেষ মুহূর্তে স্টেডিয়ামে যাওয়ার আগেই খেলোয়াড়দের মূল একাদশ জানাবেন গুরু আনচেলত্তি।

 

এআরএস
মাঠে ক্রোয়েশিয়া ৪-২ গোলে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হলেও, গ্যালারির পারদ কিন্তু একাই বাড়িয়ে রেখেছিলেন একজন- ইভানা নোল। ২০২২ কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাক পরে কড়া আরবীয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে...
কেইনের এই অতিমানবীয় ‘গোলমেশিন’ হয়ে ওঠার পেছনে মাঠের কৌশলের চেয়েও বড় অবদান রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত ও নিখাদ স্থিতিশীলতার। তিনি আর কেউ নন, কেইনের স্কুলজীবনের প্রেমিকা এবং তাঁর চার...
চলতি বিশ্বকাপে সি-গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ শনিবার সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা পুচকে দেশ হাইতি। প্রথম ম্যাচে...
স্পেনের মহাতারকাদের একের পর এক শট রুখে দিয়ে রাতারাতি ফুটবল দুনিয়ার নয়নের মণি বনে গেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী বুড়ো গোলরক্ষক ভোজিনহা। গত সোমবার বিশ্বচ্যাম্পিয়নদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে ‘ম্যান অফ...
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছ আইনশৃঙ্খলা বাহিনী। 
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শুক্রবার সুইজারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।
মাঠে ক্রোয়েশিয়া ৪-২ গোলে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হলেও, গ্যালারির পারদ কিন্তু একাই বাড়িয়ে রেখেছিলেন একজন- ইভানা নোল। ২০২২ কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাক পরে কড়া আরবীয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে...
কেইনের এই অতিমানবীয় ‘গোলমেশিন’ হয়ে ওঠার পেছনে মাঠের কৌশলের চেয়েও বড় অবদান রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত ও নিখাদ স্থিতিশীলতার। তিনি আর কেউ নন, কেইনের স্কুলজীবনের প্রেমিকা এবং তাঁর চার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর