নতুন ফিচার নিয়ে এলো ইউটিউব

আপডেট : ২০ মে ২০২২, ১১:৫৪ এএম

এবার ইউটিউব নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারে ভিডিওর কোনও একটি অংশ বারবার দেখা হলে সেই অংশটিই হাইলাইট হয়ে থাকবে। 

এতে করে ভিডিও’র কম গুরুত্বপূর্ণ অংশগুলো তুলনামূলক দূরে থাকবে। ফিচারটি কাজ করবে ওয়েব এবং মোবাইল উভয় সংস্করণেই। 

এতদিন ফিচারটি পরীক্ষামূলক হিসেবে থাকলেও এখন তা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। 

ইউটিউবের পক্ষ থেক জানানো হয়েছে, ফিচারটি পাওয়া যাবে প্রোগ্রেস বারের গ্রাফ অপশন থেকে। 

গ্রাফটি উর্ধ্বগামী হলে বুঝতে হবে ভিডিও’র সেই অংশটি অনেক বেশি পরিমাণে দেখা হয়েছে। এই গ্রাফ থেকেই খুব সহজে বের করা যাবে ভিডিও’র যে অংশটি বেশি দেখা হয়েছে। 

এভাবে খুব সহজে একজন ক্রিয়েটর বের করতে পারবেন তার ভিডিও’র কোন অংশটি বেশি পরিমাণে দেখা হচ্ছে অথবা কোন ধরনের ভিডিও দর্শকরা বেশি পরিমাণে দেখতে চায়। 

এই ফিচারটি মূলত একটি আপডেট প্যাকেজের অংশ। এটি বড় ভিডিও নিয়ে কাজ করার জন্য একটি সহায়ক টুলস। 

ইউটিউব মূলত বড় ভিডিও’র জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। 


একাত্তর/এআর

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
ভারতে বাংলাদেশের সাতটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। ফলে বাংলাদেশের এই চ্যানেলগুলো ভারতে ইউটিউবে দেখা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর...
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় ভারতীয় চ্যানেল টি-সিরিজকে পেছনে ফেলে এবার শীর্ষ অবস্থান দখল করেছেন জিমি ডোনাল্ডসনের চ্যানেল ‘মিস্টার বিস্ট’।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ‘ডিপফেক’ ভিডিও ও ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব ভিডিও, যা ‘ডিপফেক’ নামে নেট দুনিয়ায় পরিচিতি হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর