ভারতে সাত চ্যানেল ব্লকড, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ

আপডেট : ১০ মে ২০২৫, ০৩:৫০ পিএম

ভারতে বাংলাদেশের সাতটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। ফলে বাংলাদেশের এই চ্যানেলগুলো ভারতে ইউটিউবে দেখা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ মে) তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল-সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। 

এর আগে শুক্রবার একাত্তর টেলিভিশন, যমুনা টেলিভিশন, বাংলাভিশন, মোহনা টেলিভিশন ও এটিএন নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে।

বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। 

সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের অন্তত চারটি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন, তাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এমন কাজ কনজিউমার রাইটসের (ভোক্তা অধিকার) আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ বলেই প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।’

একাত্তর/এসি
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় ভারতীয় চ্যানেল টি-সিরিজকে পেছনে ফেলে এবার শীর্ষ অবস্থান দখল করেছেন জিমি ডোনাল্ডসনের চ্যানেল ‘মিস্টার বিস্ট’।
জনজীবনে অস্থিরতা সৃষ্টি করার পাশপাশি দেশ, জাতি, বুদ্ধিজীবীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ইমেজ ক্ষুন্ন করে ইউটিউব ও ফেসবুকে প্রচারিত ভুয়া নিউজ, ছবি, ভিডিও সরাতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল...
এবার ইউটিউব নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারে ভিডিওর কোনও একটি অংশ বারবার দেখা হলে সেই অংশটিই হাইলাইট হয়ে থাকবে। এতে করে ভিডিও’র কম গুরুত্বপূর্ণ অংশগুলো তুলনামূলক দূরে থাকবে। ফিচারটি কাজ করবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর