ইলনের কাছে টুইটার বিক্রিতে শেয়ারহোল্ডারদের সায়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৯ পিএম

মাইক্রো ব্লগিং সাইট- টুইটারের শেষ পর্যন্ত ইলন মাস্কের কাছেই যাচ্ছে। এটির ভবিষ্যত নিয়ে নানা টানাপোড়েন শেষে শেয়ারহোল্ডাররা মাস্কের হাতেই তুলে দিতে চান কোম্পানিটি। 

মালিকপক্ষের তীব্র বিরোধিতার পরও ইলন মাস্কের ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবে সায় দিয়েছেন বেশিরভাগ শেয়ার হোল্ডাররা। 

গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। কিন্তু পরে ৪,৪০০ কোটি ডলারের চুক্তি বাতিল করে দেন এই মার্কিন ধনকুবের। পরে ইলনের বিরুদ্ধে মামলাও করে টুইটার। 

টেসলার মালিকের অভিযোগ, তাঁকে ভুয়ো অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যই দিতে পারেনি টুইটার কর্তৃপক্ষ। সে কারণেই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। 

কিন্তু সংস্থার শেয়ার হোল্ডারদের ভোটাভুটির ফল প্রকাশের পর এবার টুইটারের ভবিষ্যত কি হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে শোনা গেছে, ইলন মাস্কই শেষ পর্যন্ত বাজিমাৎ করবেন। 

ভোটাভুটির মধ্য দিয়ে টুইটারের অংশীদারেরা এখন আদালতে মাস্ককে চাপে ফেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

এর মানে হলো, এখন আদালতে ইলন মাস্ককে কোম্পানিটির মালিকানা কেনাতে বাধ্য করার চেষ্টা করবে টুইটার।  

বর্তমানে টুইটারের মূল্যমান ৩ হাজার ২০০ কোটি ডলার, যা ইলন মাস্কের প্রস্তাবের (৪ হাজার ৪০০ কোটি ডলার) চেয়ে ১ হাজার ২০০ কোটি ডলার কম।  

অক্টোবরে ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্ক মুখোমুখি হবেন। ওই শুনানি চলাকালে বিচারপতি সিদ্ধান্ত নেবেন, ইলন মাস্ককে টুইটার কিনতে হবে কি না।


একাত্তর/এআর

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার  চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর