ক্ষমা চাইলেন টুইটারের জনক জ্যাক ডরসি

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:১২ পিএম

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানা বদলের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটিতে চলছে গণছাঁটাই। প্রথমে পরিচালনা পর্ষদ ছেঁটে দেয়ার পর, এক ধাক্কায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন নতুন মালিক ইলন মাস্ক। তিনি নিজেই বসেছেন প্রধান নির্বাহী কর্মকর্তার আসনে।

একের পর এক ইমেইল বার্তায় টুইটারের কর্মীরা জানতে পারছেন, আগামীকাল থেকে তাদের আর অফিস আসার প্রয়োজন নেই। অনেক অফিসে নামিয়ে রাখা হয়েছে শাটান। অর্থাৎ কেউ অফিসে গেলেও ভেতরে প্রবেশ করতে পারছেন না। বলা হচ্ছে কার্যালয় বন্ধ।

টুইটারের অন্দরে যখন ছাঁটাই ও পরিবর্তন নিয়ে তোলপাড়, ঠিক সেই সময়েই মুখ খুললেন এর জনক জ্যাক ডরসি অনেক ভালোবেসে আর যত্ন নিয়ে টুইটার গড়ে তুললেও ধরে রাখতে পারেননি মালিকানা বিক্রি করে দিতে হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে

সেই ডরসি সরাসরি ক্ষমা চাইলেন টুইটার কর্মীদের কাছে গণছাঁটাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি মাইক্রো ব্লগিং সাইট- টুইটারকে অত্যাধিক তাড়াতাড়িই বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন জ্যাক ডরসি

টুইটারে এক বার্তায় জ্যাক ডরসি বলেন, টুইটারের পুরনো ও নতুন কর্মীরা শক্তিশালী ও দারুণ প্রাণোচ্ছল যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তারা সব সময় ঠিক রাস্তা খুঁজে বের নেন আমি বুঝতে পারছি অনেকে আমার উপরে রেগে আছেন

আরও পড়ুন: প্রশ্নপত্র ছাপায় ভুল, কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

তিনি আরও লেখেন, আজ সকলে যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, তার জন্য আমি দায় স্বীকার করে নিচ্ছি আমি খুব দ্রুত সংস্থার আকার বৃদ্ধি করেছিলাম এর জন্য আমি ক্ষমা চাইছি যারা টুইটারে কাজ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ ও অনেক ভালবাসা

টুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে তুলে দিলেও, ডরসি এখনও টুইটারের শেয়ারহোল্ডার বর্তমানে তিনি নিজের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনব্লুস্কাইনিয়েই মহাব্যস্ত

 

একাত্তর/আরবিএস  

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার  চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর