ফ্রান্সে টিকটকসহ একাধিক অ্যাপে বিনোদন ফিচার নিষিদ্ধ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৮:৫০ পিএম

অপর্যাপ্ত তথ্য সুরক্ষা ব্যবস্থার উদ্বেগের কারণে ফ্রান্সে সরকারি কর্মচারীদের ফোনে টিকটক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপের "বিনোদনমূলক" ব্যবহার বা বিনোদন ফিচার নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষিদ্ধ অ্যাপের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  

মিনিস্ট্রি অব পাবলিক সেক্টররের ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সিভিল সার্ভিস শুক্রবার এক টুইট বার্তায় নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। এতে বলা হয়, অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর আল-জাজিরার। 

ফরাসি মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি বলেন, প্রশাসন এবং বেসামরিক কর্মচারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের ফোনে টিকটকের মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং আন্তর্জাতিক অংশীদার চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ডাউনলোড এবং ইনস্টল বা ব্যবহার নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে।

বিনোদনমূলক অ্যাপ্লিকেশনগুলোতে সাইবার সুরক্ষা এবং ডেটা বা তথ্য সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না উল্লেখ করে তিনি বলেন, এ কারণে প্রশাসনের লোকদের জন্য এসব অ্যাপ ব্যবহার করা নিরাপদ না।

আরও পড়ুন: টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড মিসিসিপি, কেড়েছে ২৩ প্রাণ

এদিকে হোয়াইট হাউস, যুক্তরাজ্যের পার্লামেন্ট, ডাচ এবং বেলজিয়াম প্রশাসন, নিউজিল্যান্ডের পার্লামেন্ট, কানাডা, ভারত, পাকিস্তান, তাইওয়ান এবং জর্ডানসহ বিভিন্ন সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিকটক নিষিদ্ধ করেছে।

এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য নিয়ে নিতে পারে চীনা সরকার, এমন শঙ্কার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশটির অধিকাংশ রাজ্যে এই অ্যাপের বন্ধের বিষয়ে একমত হয়েছে প্রশাসন ও পার্লামেন্ট। 

তবে টিকটকের দাবি, তাদের অ্যাপটি যথেষ্ট নিরাপদ এবং কারো তথ্য চুরি করে না। 

 

একাত্তর/আরবিএস  

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
৯ দিন বন্ধ থাকার পর তুরস্কে আবারও ইনস্টাগ্রাম চালু হয়েছে। দেশটির সরকার রোববার নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর