আড়াই হাজার বাংলাদেশির চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৬:৫২ পিএম

গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি গ্রুপ-আইবি-এর থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম অনুসারে, গত এক বছরে দুই হাজার ৪৬৩ জন বাংলাদেশী চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য হ্যাক করা হয়েছে। 

মঙ্গলবার প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এই প্ল্যাটফর্ম অনুসারে, গত এক বছরে বিশ্বব্যাপী এক লাখ এক হাজার ১৩৪টি অ্যাকাউন্টের তথ্য হ্যাক করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র ২০২৩ সালের মে মাসেই হ্যাক হয়েছে ২৬ হাজার ৮০২টি অ্যাকাউন্ট। 

এশিয়া-প্যাসিফিক অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসাবে তালিকার শীর্ষে রয়েছে, যেখানে হ্যাকারদের দ্বারা ৪০ হাজার ৯৯৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তালিকায় এক নম্বরে রয়েছে ভারত, যেখানে ১২ হাজার ৬৩২টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

অন্যদিকে, জুন ২০২২ থেকে মে ২০২৩ এর মধ্যে হ্যাক হওয়া অ্যাকাউন্টের সংখ্যার নিরিখে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ব্যবহারকারীদের নিয়মিত তাদের পাসওয়ার্ড আপডেট এবং প্ল্যাটফর্মে টু-ফ্যাক্টর অথেনটিকেশন কার্যকর করার পরামর্শ দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে

বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ- চ্যাটজিপিটি’র পেছনে বিপুল উন্নয়ন ব্যয় মেটাতে এবার আয়ের নতুন পথ খুঁজছে এটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই । প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু...
প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল...
সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর