দেশে সাইবার হামলার হুমকিতে, সতর্কতা জারি

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯:২২ এএম

আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার হুমকি পেয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।   

ধর্মীয় ভাবাদর্শে উদ্বুদ্ধ কিছু ‘আন্ডারগ্রাউন্ড’ হ্যাকার গ্রুপ আগামী ১৫ই আগস্ট এই হামলার চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছে সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

শুক্রবার ওই সতর্কবার্তায় জানানো হয়েছে, হুমকিদাতারা নিজেদেরকে ‘হ্যাকটিভিস্ট গ্রুপ’ নামে পরিচয় দিয়েছে। গ্রুপগুলো গত ৩১ জুলাই ঘোষণা দেয় যে, আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে তারা হামলার ঝড় বইয়ে দেবে। 

তাই সাবধানতা হিসেবে দেশের ক্রিটিক্যাল ইনফরমেশন স্ট্রাকচার (সিআইআই) বা সরকারি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রস্ততকারী, শিল্প কারখানা, বিদ্যুৎ ও শিক্ষা, পরিকাঠামো এবং সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ইন্সিডেন্ট রেসপন্স টিম। 

হ্যাকটিভিস্ট গ্রুপের ‘ছোট থেকে মাঝারি’ আকারের সাইবার-আক্রমণ প্রতিরোধ করা এবং অবকাঠামো রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেয়া হয়েছে।  

বিজিডি ই-গভ সার্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সম্প্রতি একই মতাদর্শে উদ্বুদ্ধ বেশ কয়েকটি হ্যাকার দলকে চিহ্নিত করা হয়েছে, যারা ক্রমাগত বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে সাইবার-আক্রমণ চালাচ্ছে। 

এর আগে হ্যাকার গ্রুপ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংক খাতে সাইবার আক্রমণ চালিয়েছে বলে সার্টের পক্ষ থেকে বলা হয়েছে। 

সাইবার হামলা প্রতিরোধে সার্ট-এর পরামর্শ

> সার্বক্ষণিক এমনকি অফিস সূচির বাইরের সময়ে নেটওয়ার্ক অবকাঠামোতে নজরদারি রাখা এবং কেউ তথ্য সরিয়ে নিচ্ছে কিনা তা লক্ষ্য রাখা।

> ইনকামিং এইচটিটিপি/এইচটিটিপিএস ট্র্যাফিক বিশ্লেষণের জন্য ফায়ারওয়াল স্থাপন এবং ক্ষতিকারক অনুরোধ এবং ট্র্যাফিক প্যাটার্ন ফিল্টার করা।

> ডিএনএস, এনটিপি এবং নেটওয়ার্ক মিডলবক্সের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সুরক্ষিত রাখা। 

> ব্যবহারকারীদের ইনপুট যাচাই করা। ওয়েবসাইটের ব্যাকআপ রাখা।

> এসএসএল/টিএলএস এনক্রিপশনসহ ওয়েবসাইটে এইচটিটিপিএস প্রয়োগ করা। হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা এবং সন্দেহজনক 

> কোনো কিছু নজরে এলে বিজিডি ই-গভ সার্টকে জানানো।


একাত্তর/আরবি 

বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
গত ১০ দিনে ৫০ হাজারের বেশি সাইবার হামলা চালিয়ে আটটি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা হছে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সাইবার নিরপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মন্ত্রণালয়কে চিঠি দেবে আইসিটি বিভাগের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) ।সাইবার আক্রমণ থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার ২৯টি...
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে আসছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্টারলিংক। স্পেসএক্সের সহযোগী এই কোম্পানির দুজন কর্মকর্তা এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর