সংসদীয় এলাকার ৮৬ ধরনের তথ্য জানাতে বিশেষ অ্যাপ

আপডেট : ২৩ মে ২০২২, ০২:০৮ পিএম

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো তথ্যের সঠিক প্রবাহ। সেই লক্ষ্যমাত্রা পূরণে কোন এলাকার মানুষ কেমন আছে, কোন এলাকায় কতটা উন্নয়ন হয়েছে কিংবা কতটা পিছিয়ে আছে সেই তথ্য পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের করে সমন্বিতভাবে এগিয়ে যাবার উদ্দেশ্যে তৈরি হয়েছে সরকারি অ্যাপ ‘মাই কনস্টিটিউয়েন্সী’ বা ‘আমার সংসদীয় এলাকা’।

বাংলাদেশ সরকার ২০২১ সালে এ্যাপটি লঞ্চ করলেও এখনো প্রতিনিয়তই তথ্য হালনাগাদ করার কাজ চলমান রয়েছে। অ্যাপটি মূলত সংসদ সদস্যদের উদ্দেশ্য তৈরি করা হলেও দেশের সব নাগরিক তার হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে নিজ এলাকার প্রকৃত চিত্র জানতে পারবে। অ্যাপটিতে তিনশটি সংসদীয় আসনের দশটি বিভাগের মোট ৮৬টি সূচকের তথ্য দেয়া আছে।

অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট কোন সংসদীয় এলাকার স্বাস্থ্য, শিক্ষা কিংবা সামাজিক সূচকে বর্তমান অবস্থা জানা যাবে। এর জন্য প্রথমে বিভাগ-জেলা এরপর উপজেলা এবং সংসদীয় আসনের নাম্বার নির্ধারণ করতে হবে। এরপর নিচে থাকা বিষয়গুলো নির্বাচন করলে সেই বিষয়ের সূচকগুলো দেখে নিতে পারবেন অ্যাপটির ব্যবহারকারী।

যেমন বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী চার আসনের কলাপড়া এলাকা নির্বাচন করার পর নীচের শিক্ষা বিষয়ে ক্লিক করলে দেখা যাবে সেখানে শিক্ষার্থীর সংখ্যা কত, সেই এলাকায় এসএসসি পাশ মানুষের হারই কেমন, কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব আছে এসব তথ্য। আবার স্বাস্থ্য বিষয়টি ক্লিক করলে দেখা যাবে ওই এলাকায় চিকিৎসক রয়েছেন কতজন, হাসপাতালই বা আছে কতগুলো।

স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ কিংবা যোগাযোগ ব্যবস্থার মত দশটি বিষয়কে রাখা হয়েছে এই অ্যাপে। যদিও এখনো সব এলাকার তথ্য পাওয়া যাচ্ছে না, তবে প্রতিনিয়তই এসব তথ্য হালনাগাদ করা হচ্ছে। এই অ্যাপের মূল উদ্দেশ্য হচ্ছে একজন সংসদ সদস্য যেন নিজ এলাকার সার্বিক পরিস্থিতির সাথে অন্য এলাকার তুলনামূলক বিচারের মাধ্যমে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে পারেন। পাশাপাশি এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে নির্দিষ্ট কোন সংসদ সদস্যের এলাকায় কতটুকু অগ্রগতি হলো সেই জবাবদিহিতার জায়গাকে স্পষ্ট করা।

তবে অ্যাপপটি ব্যবহার করে একজন সাধারণ নাগরিক জানতে পারছেন তার এলাকায় শিক্ষার হার কেমন কিংবা তার এলাকায় সামাজিক সুরক্ষার আওতায় কত মানুষ ভাতা পাচ্ছেন কিংবা যোগযোগ ব্যবস্থাই বা কেমন।

এসব তথ্য একজন নাগরিকের জানা থাকলে তাদের সহজেই জনপ্রতিনিধিদের কাছে নিজ নিজ এলাকার উন্নয়নের চাহিদা কিংবা অন্য এলাকার তুলনামূলক বিশ্লেষণ জানতে পারবেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপির কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকারের তৈরি সংসদ সদস্যদের এলাকাভিত্তিক ‘মাই কনস্টিটিউয়েন্সী’ অ্যাপেটির মাধ্যমে সবাই উপকৃত হবে। রোববার রাতে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্মের এডভাইজরি গ্রুপের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যগণকে সম্পৃক্ত হতে হবে। যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘মাই কনস্টিটিউয়েন্সী’ এ্যাপটিকে জনপ্রিয় করে তুললে অ্যাপটি এলাকাভিত্তিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

‘মাই কনস্টিটিউয়েন্সী’ এ্যাপটির এডভাইজরি গ্রুপের আহ্বায়ক ড. মো. আব্দুস শহীদের  সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি, এস এম শাহজাদা এমপি, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, প্রাণ গোপাল দত্ত এমপি প্রমুখ বক্তব্য রাখেন। রেদওয়ান মুজিব সিদ্দিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এছাড়া ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


একাত্তর/এসএ

চীনে একা বসবাসকারী মানুষদের জন্য তৈরি ‘আর ইউ ডেড’ নামক একটি অ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশটিতে অ্যাপটির ডাউনলোড সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে জোর আলোচনা।
অ্যাপের ভেতরেই ভার্চুয়াল লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আছে স্বনামধন্য ৪০ লেখকের শতাধিক গল্পের বই। তবে এ বই পড়ার জন্য নয়, বরং মুঠোফোনে আপনার কানে বেজে উঠবে বাচিক শিল্পীর কণ্ঠ। সাথে থাকবে আবহ সংগীত।...
নবজাতক শিশু কেন কান্না করছে, তা শনাক্ত করতে পারে এমন একটি অ্যাপ তৈরি করেছেন ফিলিস্তিনের কিশোরী লায়ালি খতিব। আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অ্যাপটি জানাতে পারে, শিশু ক্ষুধায়, ব্যথায়,...
আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার হুমকি পেয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।   ধর্মীয় ভাবাদর্শে উদ্বুদ্ধ কিছু...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর