টাইফয়েডে আক্রান্তের বেশিরভাগই শিশু, হাসপাতালে স্থান সংকট

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৬:৩৯ পিএম

হঠাৎ করেই শিশু রোগীর চাপ বেড়ে গেছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে। জ্বর ও সর্দি-কাশি নিয়ে গড়ে প্রতিদিন ভর্তি থাকছে প্রায় একশ শিশু, যাদের অধিকাংশই টাইফয়েড জ্বরে আক্রান্ত। গত ১৫ দিনে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ শিশুকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

হাসপাতালের ২২ বেডের শিশু ওয়ার্ডে আগত রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পানি ও খাবারের সমস্যার কারণেই পানিবাহিত এ রোগের প্রাদুর্ভাবের দাবি শিশু বিশেষজ্ঞের। 

খবর নিয়ে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে।

অভিভাবকরা বলছেন, প্রাথমিক চিকিৎসার পর সুস্থ না হওয়ায় শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে রোগীর চাপে জায়গা না পেয়ে অনেকের ঠাঁই মিলেছে করিডোরের মেঝেতে। সপ্তাহব্যাপী চিকিৎসার পর সুস্থও হচ্ছে অনেকে।

আরও পড়ুন: পাত্র দেখানোর কথা বলে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ

তবে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা দিতে নানা সমস্যার কথা জানালেন হাসপাতালে কর্মরত নার্সরা।

জয়পুরহাটের আধুনিক জেলা হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ডা: ইউসুফ আলী জানান, বর্তমানে শিশুদের টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়া অস্বাভাবিক। তবে এ থেকে রক্ষা পেতে যথাযথ নির্দেশনা অনুসরণের পরামর্শ দেন তিনি।

এসময় শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানান জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের (আইআরএমও) মেডিক্যাল অফিসার শহীদ হোসেন।

অভিভাবকমহলের প্রত্যাশা, টাইফয়েডসহ শিশুদের রোগ প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা।


একাত্তর/টিএ

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
জয়পুরহাটে যুবদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার কারণ পারিবারিক কলহ বলে ধারণা করলেও পুলিশ বলছে তদন্তের আগে নিশ্চিত তা নিশ্চিত নয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর