ডেলটা প্লাস নিয়ে শঙ্কায় যুক্তরাজ্য

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:০৮ এএম

করোনার ডেলটা ধরনের চেয়ে 'ডেলটা প্লাস' আরও বেশি সংক্রামক হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। নতুন এ ধরনটি আরও দ্রুত ছড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।  

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডেলটা প্লাস ধরন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে গবেষণা করছে দেশটি।

গবেষকরা বলছেন, ডেলটা প্লাসে সংক্রমিত হলে কেউ গুরুতর অসুস্থ হতে পারে, এমন প্রমাণ পাওয়া যায়নি। 

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ডেলটা ধরনেই বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। অন্যদিকে ডেলটা প্লাসে সংক্রমণের হার ছয় শতাংশ। তবে ডেলটা প্লাসের সংক্রমণও বাড়ছে। সাম্প্রতিক সরকারি জরিপ বলছে, 

গবেষকদের ধারণা, করোনা সংক্রমণ ঠেকাতে যে টিকাগুলো প্রয়োগ করা হচ্ছে, সেগুলো ডেলটা প্লাসের বিরুদ্ধেও কার্যকর থাকবে। 

দ্যা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএস) বলছে, যুক্তরাজ্যে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। যদিও ডেলটার তুলনায় ডেলটা প্লাসের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। তবে ডেলটা প্লাস খুব ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন না গবেষকেরা।

আরও পড়ুন: পশ্চিম আফ্রিকার আইএস প্রধান নিহত

ইউকেএইচএস প্রধান নির্বাহী জেনি হ্যারিস বলেন, এখন পর্যন্ত করোনারভাইরাসের প্রতিটি ধরনের বিরুদ্ধেই প্রচলিত টিকার কার্যকারিতা প্রমাণিত। দুই ডোজ টিকার পাশাপাশি প্রয়োজনে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে হবে। পাশাপাশি সঠিকভাবে মাস্ক পরতে হবে। উপসর্গ থাকলে পিসিআর পরীক্ষা করা এবং পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকার পরামর্শ দেন হ্যারিস।

 

একাত্তর/আরবিএস  

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর