১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজার টিকা শতভাগ কার্যকর

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১:৩১ এএম

ফাইজার এবং বায়োএনটেকের পূর্ণডোজ টিকা নেয়ার চার মাস পরও ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে শতভাগ কার্যকরিতা পাওয়া গেছে বলে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি জানিয়েছে।

নতুন এ গবেষণায় দুই হাজার দুইশ' ২৮ জন কিশোর অংশ নেয়। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর তাদের ছয় মাস পর্যবেক্ষণে রাখা হয়। তাতে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ফাইজারের প্রধান নির্বাহী বলেন, গণস্বাস্থ্য সংশ্লিষ্টরা বিশ্বে টিকা নেয়া মানুষের সংখ্যা বাড়াতে কাজ করছেন।

এ ফলাফল ফাইজার এবং বায়োএনটেকের প্রতি তাদের আস্থা বাড়াবে বলে আশা করছে তারা। কিশোরদের ক্ষেত্রে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। শিগগিরই পূর্ণ অনুমোদন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ফাইজারের প্রধান নির্বাহী।

আরও পড়ুন: নাকে ব্যবহৃত করোনা টিকা নিয়েছেন পুতিন

গত মে মাসে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এরপর আগস্টে ১৬ বছরের বেশি বয়সীদের ওপর এ টিকা ব্যবহারের জন্য পূর্ণ অনুমোদন দেওয়া হয়। 


একাত্তর/এসজে

নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর