২০২১ সাল: বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর বছর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৩০ পিএম

করোনা পরবর্তী সময়ে ২০২১ সালেই ছিলো সিনেমার ঘুরে দাঁড়ানোর বছর। চলতি বছর বেশ কয়েকটি চলচ্চিত্র সাড়া ফেলেছে। এ বছর বানিজ্যিক, মুক্তিযুদ্ধ এবং ভিন্ন ধারার চলচ্চিত্র ছিলো আলোচনায়।

দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে চলতি বছর জুলাইয়ে মুক্তি পাওয়া আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র রেহেনা মরিয়ম নূর। ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্ব সিনেমা অঙ্গনে প্রশংসা কুড়ানোর সাথে মাতিয়েছে কান চলচ্চিত্র উৎসবেও।

মুক্তির আগে আলোচনায় থাকা সিনেমা মিশন এক্সট্রিম মুক্তির পরও ব্যাপক সাড়া ফেলেছে। দেশের প্রায় সব হলেই মুক্তি পায় ছবিটি। যা এবছর চাঙ্গা করেছে সিনেমার বাজার। বর্তমানে প্রেক্ষাগৃহে চলা এই ছবিটি নিয়ে দর্শক আগ্রহের কোনো কমতি নেই।

গেলো মাসেই মুক্তি পায় রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত নোনা জলের কাব্য চলচ্চিত্রটি। ছবিটিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দর্শকদের। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সাংস্কৃতিক প্রভাব উঠে এসেছে এই চলচ্চিত্রের গল্পে। ছবিটি প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক পর্যায়।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়েছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। নুরুল আলম আতিক পরিচালিত বিজয়ের সুবর্ণ জয়ন্তিতে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছে প্রায় সব ধরনের দর্শকের কাছে। ফলে শুধু রাজধানীতে নয় ছবিটি মুক্তি পেয়েছে চট্টগ্রাম ও খুলনাতেও।


একাত্তর/ এনএ

দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ...
বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই গুঞ্জন রটেছিল, এই মেগা প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে...
টলিউডের সুপারস্টার দেব এবং জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে ঘিরে টালিহাড়ের অন্দরে এখন নতুন গুঞ্জনের ডালপালা মেলছে। সম্প্রতি কালীপুজো ও দীপাবলির উদযাপনে দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর ছবি...
দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
পাকিস্তানের আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে নিজের এবং স্ত্রী বুশরা বিবির জীবন বাঁচাতে ও সুচিকিৎসার দাবিতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক...
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ...
যুদ্ধ হয়তো থামে সাময়িকভাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রিয়জনের লাশের অপেক্ষায় কাটানো দিনগুলো কি কখনো মুছে যায়? গাজার উত্তরাঞ্চলের বীর আন-নাজার বাসিন্দা ষাটোর্ধ্ব মাহমুদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর