অনুষ্ঠান ও সমাবেশে মানা, টিকা ছাড়া ক্লাসে নয়

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম

নতুন বছরে দৈনিক ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ বিধি নিষেধ পালন করতে বলা হয়। 

গত বছরের অগাস্টে টানা কয়েকদিন দেশে করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু ও দৈনিক দশ হাজারের বেশি সংক্রমণে যখন ঝুঁকির মুখে ছিল জনস্বাস্থ্য, তখন টানা বিধিনিষেধ ও টিকাদান কর্মসূচির মাধ্যমে কয়েক মাসেই করোনা পরিস্থিতে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাংলাদেশ। ফলশ্রুতিতে বৈশ্বিক এই মহামারির ভেতরেও একাধিক মৃত্যু শূন্য দিনের সাক্ষী হয়েছে বাংলাদেশ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর পুনরায় খুলতে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গণস্বাস্থ্যবিদদের মতে, এখন পর্যন্ত আবিষ্কৃত করোনার কোনো টিকাই প্রাণঘাতী এই ভাইরাসটির বিরুদ্ধে প্রাণীদেহে শতভাগ কিংবা দীর্ঘ সময় কার্যকর নয়। সুতরাং টিকার দুইডোজ গ্রহণ করলেও করোনার কবল থেকে পরিত্রাণ পেতে অনুসরণ করতে হয় স্বাস্থ্যবিধি। 

এদিকে, দেশে করোনার সংক্রমণের হার কিছুটা কমা শুরু করলেই মানুষের মাঝে উদাসীনতা দেখা দেয় স্বাস্থ্য বিধি নিয়ে। বিধিনিষেধ শেষ হবার সাথে সাথেই গণপরিবহণ, বাজারে মাস্ক ব্যবহার না করা, উন্মুক্ত স্থানে জনসমাগম করে কনসার্ট, ধর্মীয় অনুষ্ঠান, বড় পরিসরে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে মিলিত হওয়া সহ করোনার সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে এমন নানান কর্মকাণ্ডে জরিয়ে যায় দেশের মানুষজন।
আরও পড়ুন: ১৩ জানুয়ারি থেকে যেসব কাজ করা যাবে না

একই সাথে বড় রাজনৈতিক দলগুলোও করোনা বিধির প্রতি তোয়াক্কা না দেখিয়ে, নানান উপলক্ষ্য কেন্দ্রে করে একের পর সমাবেশের আয়োজন করে দেশজুড়ে। এতে অল্প সময়ের মধ্যেই বদলে যায় দেশে করোনা সংক্রমণ ও নিম্নমুখী মৃত্যুর মানচিত্র।   

সোমবার (১০ জানুয়ারি) দীর্ঘ চার মাস পর এর একদিন দুই হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে। এর আগে সবশেষ গত ১৪ সেপ্টেম্বর সংক্রমণ ছিল ২ হাজারের বেশি। এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে আরও প্রায় ২ শতাংশ। আগের দিনের ৬ দশমিক ৭৮ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গত বছর শেশের দিকেও দৈনিক করোনার হার ছিল ২ এর নিচে। গত চার মাসের মধ্যে এটিই নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের সর্বোচ্চ হার। পরিসংখ্যান বলছে, গত ১০ সেপ্টেম্বর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। এরপর গত চার মাসে এই প্রথম নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৮ শতাংশ ছাড়াল।
আরও পড়ুন: বিয়ে ও মা হওয়ার খবর একসঙ্গে দিলেন পরীমণি

নানা দিক থেকেই প্রশ্ন উঠছে পুনরায় লকডাউনে ফিরে যাবে কিনা বাংলাদেশ। এমতবস্থায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে মন্ত্রী পরিষদ বিভাগ উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়ে জারি করেছে ১১ দফার এক প্রজ্ঞাপন
এছাড়াও, পরবর্তীতে নির্দেশনা জারি না করা পর্যন্ত ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১১ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 


একাত্তর/এসএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর