আফগান নারী অধিকারকর্মীকে অপহরণের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৮ পিএম

আফগানিস্তানের নারী অধিকারকর্মী মুরসাল আয়ারকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে তালেবানরা। এনিয়ে গত কয়েক দিনের মধ্যে ছয় নারী অধিকারকর্মীকে তুলে নেয়া হয়েছে।

গেলো বুধবার রাজধানী কাবুলে আফগান নারীদের শিক্ষা ও কর্মস্থলে যোগ দেয়ার অধিকারের দাবিতে মিছিলে অংশ নেয়ার পর থেকেই মুরসালের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 

image


মুরসাল আয়ারের আগে যারা নিখোঁজ হয়েছেন তারা হলেন, পারওয়ানা ইব্রাহিমখাইল, তামানা পারইয়ানি ও তার তিন বোন জারমিনা, শাফিকা ও কারিমা।

মুরসাল আয়ারকে অপহরণ করার অভিযোগ সম্পর্কে তালেবান মুখপাত্র বিলাল করিমি বলেছেন, ঘটনাটি কেবলই ঘটেছে। এটি খতিয়ে দেখছেন তারা। 

গত ১৬ জানুয়ারি চাকরিতে আফগান নারীদের অধিকারের দাবিতে কাবুলে বড় একটি প্রতিবাদী মিছিল হয়েছিল। সেই মিছিলের অন্যতম সংগঠক ছিলেন পারওয়ানা ও তামানা।

পরের দিনই সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তামানা। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন সশস্ত্র তালেবান রক্ষী তাদের অ্যাপার্টমেন্ট ভবনে প্রবেশ করছে।

আরও পড়ুন: সু চি'র বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

তারপর থেকেই তাদের কোন খোঁজ নেই। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে একের পর এক নারী অধিকারকর্মী নিখোঁজ হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন।

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর