বেহাত হচ্ছে গ্যাস সিলিন্ডার, উদ্বেগে উৎপাদকরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম

বিরাট অংকের ভর্তুকিতে গ্রাহক পর্যায়ে দেয়া লাখ লাখ গ্যাস সিলিন্ডার অবৈধভাবে চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন ভাঙ্গারি দোকানে। রিফিলের জন্য সংশ্লিষ্ট কোম্পানিতে না গিয়ে এগুলো কম দামি স্ক্র্যাপ হিসেবে চলে যাচ্ছে স্টিল মিলে।

এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতেই সিলিন্ডারের এমন অপব্যবহার বন্ধ করা দরকার বলছেন উৎপাদকরা। মূল্যবান বৈদেশিক মুদ্রায় আমদানি করা সিলিন্ডারের অপচয় বন্ধ করতে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থার দাবিও জানিয়েছেন তারা।  

বাসা-বাড়ি, হোটেল রেস্তোরাঁর কিচেনে নতুন করে পাইপলাইনে গ্যাস সরবরাহ এক যুগ আগেই বন্ধ করেছে সরকার। তাই সিলিন্ডারের এলপি গ্যাসের এখন বিকল্প নেই।

এখাতে চাহিদা যেমন বেড়েছে, তেমনি ব্যবসায় প্রতিযোগিতাও তীব্র। এ কারণে সব কোম্পানিই ক্রেতাদের কাছে গাসের সাথে সিলিন্ডারগুলো দেয় আমদানি খরচেরও চেয়ে অনেক কম দামে।

দেশে এখন ছোট বড় ২৫ কোম্পানি বছরে ১২ লাখ টনের মতো এলপি গ্যাস আমদানি করে সিলিন্ডারের ভরে পৌঁছে দেয় গ্রাহকের কাছে।

গ্যাস বিক্রির মুনাফা থেকে পর্যায়ক্রমে সিলিন্ডারের ভর্তুকি পুষিয়ে নেয় তারা। কিন্তু সিলিন্ডার ফেরতের হার কমায় এবং সেগুলো অবৈধভাবে ভাঙ্গারিতে যাওয়ায় শত শত কোটি টাকা লোকসানে হচ্ছে এলপিজি খাতে।

সরেজমিন বাজারে গিয়ে জানা যায়, রডের দাম বেড়ে যাওয়ায় কাঁচামাল হিসেবে ভাঙ্গারিতে এবং স্টিল মিলে এলপি গ্যাসের চোরাই সিলিন্ডারের চাহিদা এখন আরো বেড়েছে।

আরও পড়ুন: গত সাত দিন করোনা শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

এদিকে সিলিন্ডারের অবৈধ বিক্রি বন্ধে এলপি গ্যাস কোম্পানিগুলো কুমিল্লায় ও চট্রগ্রামে তিনটি মামলাও করেছে।

জ্বালানি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সামছুল আলম বলছেন, বিচ্ছিন্নভাবে মামলা নয়, রেগুলেটরি কমিটির কাছেই অভিযোগ গেলেই সরকার এমন অবৈধ কার্যক্রম বন্ধ করবে।

জ্বালানি নীতিতে একটি গ্যাস সিলিন্ডার ২০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়, তবে ১০ বছর হলে সেটির নিরাপত্তা ও উপযোগিতা পরীক্ষা করতে হয়।


একাত্তর/আরবিএস  

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর