প্রতিদিনই বাড়ছে টিসিবি ট্রাকের সামনে মানুষের লাইন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭ পিএম

নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে ভোগান্তি বেড়েছে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির। আর চরম সংকটে পড়েছে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষেরা।

এই পরিস্থিতিতে প্রতিদিনই বড় হচ্ছে টিসিবি ট্রাকের সামনে মানুষের লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পণ্য কিনতে পারছেন না তারা। 

এদিকে ট্রাক কবে, কখন ও কোথায় থাকবে- নেই তথ্যও মিলে না সাধারণের কাছে। তাই দাবি উঠেছে, কম আয়ের মানুষদের কথা ভেবে পণ্যের পরিমাণ বাড়াতে উচিত। 

টিসিবির পণ্য কিনতে এখন রাজধানীতে প্রতিদিনই চোখে পড়ে মানুষের হুড়োহুড়ি। সকাল থেকেই তীর্থের কাকের মতো টিসিবির ট্রাকের জন্য চলে অপেক্ষা। 

যখনই ট্রাক এসে পৌছায় তখনই একযোগে ঝাঁপিয়ে পড়েন নগরীর দরিদ্র মানুষরা। দাম বাড়ায় তেল-চিনি-ডালসহ নিত্যপণ্য কিনতে বেহাল দরিদ্র মানুষদের।

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে অনেকের কপাল বেয়ে ঘাম পড়ে। তবুও লাইন ছেড়ে ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছে না কেউ। ভয় পাছে জায়গাটা কেউ দখল করে ফেলে!

image


একটু কম দামে টিসিবির তেল-চিনি-ডাল পাওয়াটাও যেন তাদের ভাগ্যের ব্যাপার। করোনার ধাক্কা অনেক মধ্যবিত্তকেও টেনে এনেছে ট্রাকের লাইনে। ফলে দিন দিন দীর্ঘ হচ্ছে লাইন।

লাইন দীর্ঘ হলেও পণ্যের পরিমাণ বাড়ছে না টিসিবির ট্রাকে। এতোদিন প্রতি ট্রাকে ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ থাকলেও শুক্রবার সেটি কমে হয় ৫০০ লিটার। 

জুটবে মাত্র ২৫০ জনের ভাগ্যে। চিনি আর মসুর ডালও ৪০০ কেজি করে। পণ্য কম তাই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় অনেককে।

দ্রব্যমূল্যের চাপে পিষ্ট এসব মানুষের চাওয়া, কমপক্ষে তেল-চিনি-ডালটা যেন পান তারা টিসিবি থেকে। সেই সঙ্গে পণ্যের পরিমাণ বাড়ানোর দাবিও আছে তাদের। 

এদিকে টিসিবি’র চলতিমাসের পণ্য বিক্রি কার্যক্রম চার দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হলেও সে তথ্য জানেন না অধিকাংশ মানুষ।

সারাদেশে প্রায় সাড়ে ৪০০ ট্রাক নিয়ে ৩ ফেব্রুয়ারি পণ্য বিপণন শুরু করে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি। 


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর