এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:১৭ পিএম

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য দিন ধরে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়। এবার শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। 

বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার সই দুই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন।  

প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ আগষ্ট, প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।

এছাড়া এসএসসি পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল ও এইচএসসি পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রেজিষ্ট্রেশনকারী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরমপূরণ করতে হবে।

এসএসসি পরীক্ষায় বাংলা, ইংরেজী, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উচ্চটতরগণিত, জীববিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষায় বাংলা, ইংরেজী, গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয় এবং ঐচ্ছিক বিষয়- একটি নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সাবজেক্ট ম্যাপিংয়ের  মাধ্যমে মূল্যায়ন করা হবে। পরীক্ষার সময় দুই ঘন্টা। এরমধ্যে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক ২০ মিনিট ও সিকিউ বা রচনামূলক ১ ঘন্টা ৪০ মিনিট।

একাত্তর/ এনএ


২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আগামী বছর (২০২৬) ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি বলছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেজড থেকে সিডিটির (কম্পিউটার ডেলিভারড টেস্ট)...
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও...
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর