পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ দিলেন ইলন মাস্ক

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:৪৪ পিএম

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর ওপর একের পর এক আগ্রাসী নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে আমেরিকা। সেই সঙ্গে জানিয়েছে, সরাসরি যুদ্ধে জড়াবে না তারা।

কিন্তু এতে মন মানছে না এক আমেরিকান নাগরিকের, তিনি সরাসরি লড়তে চান। তাও আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এ জন্য একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি।

তিনি আর কেউ নন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। নিজের টুইটার হ্যান্ডেলে, মাস্ক সরাসরি পুতিনের প্রতি মল্লযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

তাও আবার বলেছেন মাত্র একটি মাত্র বাউটে তার সঙ্গে কুস্তি করার। বলেছেন, বাজিতে জিততে পারলে ইউক্রেন পুতিনের, আর হেরে গেলে ইউক্রেন নেবেন ইলন।

পুতিনের তরফ থেকে কোন সাড়া না পেয়ে ইলন ভাবলেন, হয়তো তার প্রতিপক্ষ বাজির দর আরও বাড়াতে চাইছেন। তিনিও বা কম কিসে।

নতুন আরেকটি টুইটারে পুতিনকে একজন দারুণ যোদ্ধা হিসাবে উল্লেখ করে বলেছেন, আপনি দারুণ বনিবনা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, লড়াইয়ের থেকে আয়ের ভাগও দেয়া হবে।

আরও পড়ন: যুদ্ধে বড়জোর ১০ দিন টিকতে পারবে রাশিয়া!

বিশ্বের একমাত্র ট্রিলিয়নিয়ারের প্রস্তাব, পুতিন আর তার মল্লযুদ্ধের টিভি সম্প্রচার থেকে যত টাকা পাওয়া যাবে তার দশ শতাংশ রুশ নেতার।

মাস্ক লেখেন, আপনি কি এই লড়াইয়ে রাজি? বলা বাহুল্য, রুশ প্রেসিডেন্ট পুতিন এই চ্যালেঞ্জের কোনো জবাব দেননি। তবে এরিমধ্যে ইলন ভক্তরা মন্তব্য বান ছুটিয়েছেন সেই পোস্টে।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর