করাচির আত্মঘাতী শারি বালুচ ছিলেন একজন স্কুল শিক্ষক

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০১:৫১ পিএম

পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশে চলতি সপ্তাহে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছিল করাচি বিশ্ববিদ্যালয় চত্বর। ওই আত্মঘাতী বোমা হামলায় একটি গাড়িতে থাকা তিন চীনা নাগরিক ও এক পাকিস্তানি নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। পরে হামলার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও আফগান সাংবাদিক বশির আহমদ গওয়াখের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবারের (২৬ এপ্রিল) ওই আত্মঘাতী হামলা চালানোর জন্য মানববোমা হিসেবে কাজে লাগানো হয়েছিল শারি বালুচ ওরফে ব্রামশ নামের এক নারীকে। 

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ওইদিনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বোরখা পরে বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে দাঁড়িয়ে ছিলেন শারি বালুচ। এ সময় চীনা নাগরিকদের নিয়ে সাদা রঙের একটি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাওয়ার মুহূর্তে বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, বছর তিরিশের শারি দুই সন্তানের মা। আত্মঘাতী হামলার দশ ঘণ্টা আগে নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছিলেন, "গুড বাই"।

বালুচিস্তানের তুরবাতের নিয়াজার আবাদের বাসিন্দা শারি প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর করেছেন বালুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে। এবং এমফিল করেছেন আলামা ইকবাল মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ২০১৪ সালে বিএড করেন। ২০১৮ সালে এমএড। বালুচিস্তানের একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতাও করছিলেন তিনি। শারি বিয়ে করেছিলেন এক দন্ত চিকিৎসককে। 

শারির বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তিন বছর জেলা পরিষদের সদস্য হিসেবেও কাজ করেছেন শারির বাবা। তার চাচা একজন লেখক, অধ্যাপক এবং মানবাধিকার কর্মী। শারির বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি দুই পরিবারই উচ্চশিক্ষিত।

আফগান সাংবাদিক বশির আহমদ গওয়াখ ও আনন্দবাজার সূত্রে আরও জানা যায়, ছাত্রাবস্থায় বালোচ স্টুডেন্টস অর্গানাইজেশন -এর সঙ্গে যুক্ত ছিলেন শারি। বছর দুয়েক আগে সংগঠনের আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেডে যোগ দিয়েছিলেন।

বিএলএ-র আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেডের নিয়ম অনুযায়ী শারিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সময় দেওয়া হয়েছিল। ফলে গত দু’বছর ধরে মজিদ ব্রিগেডের বিভিন্ন শাখার সঙ্গে কাজ করেন শারি। এই সময়ের মধ্যে আত্মঘাতী হামলা চালানোর জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। শেষ পর্যন্ত তিনি আত্মঘাতী স্কোয়াডেই যোগ দেন। 

এদিকে করাচি বিশ্ববিদ্যালয়ে হামলা পর বিএলএ এক বিবৃতি জানায়, মজিদ ব্রিগেডের ফিদায়েঁ শারি বালুচ তার দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

অন্যদিকে হামলার পর শারির স্বামী হাবিতান বশির বালুচ এক টুইট বার্তায় বলেন, শারি জান, তোমার এই কাজের জন্য আমি গর্ববোধ করছি। তুমি আমাদের গর্ব। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে থাকবে তুমি। 

আরও পড়ুন: পাটুরিয়ায় তিন ফেরি বিকল, দুর্ভোগে ঘরমুখো যাত্রী

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ বলেন, বালুচিস্তানে চীনের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কোনো উপস্থিতিই সহ্য করবো না আমরা। বালুচিস্তান থেকে দূরে থাকার জন্য বারবার সতর্ক হয়েছিল চীনকে।

জিয়ান্দের অভিযোগ, পাকিস্তানের সেনাদের বালুচিস্তানে গণহত্যা চালাতে সাহায্য করছে চীন। 


একাত্তর/আরবিএস  

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর