উত্তর কোরিয়ার মিসাইল কার্যক্রম লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ মে ২০২২, ০৯:৪০ পিএম

ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার প্রতিবাদে উত্তর কোরিয়ার এক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (২৭ মে) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে উত্তর কোরিয়ান কোম্পানি এয়ার কোরীয় ট্রেডিং কোর এবং নর্থ কোরিয়া সেকেন্ড অ্যাকাডেমি অফ ন্যাচারাল সায়েন্সেসের সাথে জড়িত একটি প্রতিষ্ঠানের বেলারুশ ভিত্তিক প্রতিনিধি জং ইয়ং নাম-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। 

পাশাপাশি রাশিয়ান ফার ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক স্পুটনিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানানো হয় এই বিবৃতিতে। 

ওয়াশিংটনের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে থাকে নর্থ কোরিয়া সেকেন্ড অ্যাকাডেমি অফ ন্যাচারাল সায়েন্সেস। 

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার প্রেক্ষিতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের এ প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। 

শুক্রবারের বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগের সন্ত্রাস ও আর্থিক তদন্ত বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, উত্তর কোরিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পথ ছেড়ে কূটনৈতিক সমাধানের পথে আসার আহবান জানানোর সাথে সাথে নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: ইউক্রেনকে দেয়া স্টিঙ্গার মিসাইল পুনঃমজুদ করবে যুক্তরাষ্ট্র

এর আগে বুধবার (২৫ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোরিয়া সফর শেষে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।  

বৃহস্পতিবার (২৬ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তবে চীন ও রাশিয়া সে প্রস্তাবে ভেটো দেয়ায় সেটি গৃহীত হয়নি। 

উল্লেখ্য, ২০১৯ সালে শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়াকে আলোচনায় আনতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহবান জানিয়ে আসছে চীন। তবে এ আহবানে এখন পর্যন্ত সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। 


একাত্তর/এসজে 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর