ব্রাজিলের দুই ফুটবলারের সংঘর্ষ নয়, তারা মজা করছিলেন

আপডেট : ১৬ জুন ২০২২, ০৩:২০ পিএম

ব্রাজিল ফুটবল দলের অনুশীলনের দুটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই ছবিতে দেখা যায় জাপানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের অনুশীলনে মজার এক ঘটনায় জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার।

ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের দুষ্টুমি করতে গিয়ে হাতাহাতিতে মেতে উঠেন। দূর থেকে মনে হচ্ছিল যেন ঝগড়া শুরু করেছেন তারা। সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ৫ জুন (রোববার) নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল।

এর মধ্যেই ঘটে এই ঘটনা। অনুশীলনের মাঝে তাদের মধ্যে এভারটন স্ট্রাইকার রিচার্লিসন তেড়ে এসে রিয়াল উইঙ্গার ভিনিসিয়াসের জার্সির কলার চেপে ধরেন।

তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন লুকাস পাকুয়েতা ও বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেস। নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়াসের গলা চেপে ধরেন রিচার্লিসন। কিন্তু পুরো ব্যাপারটাই ছিল স্রেফ দুষ্টুমি। এখানে সিরিয়াস কিছুই ছিল না। মজা করতে গিয়েই এমনটা করেন তারা। যা অনেকে ভুল বুঝেছেন।

ভিনির সঙ্গে রিচার্লির সম্পর্ক খারাপ নয়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়ালকে জেতানোয় ভিনিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। জাতীয় দলের ক্যাম্পেও ভিনিকে সবার আগে আলিঙ্গনে বাঁধেন এভারটন তারকা। এভাবে মাঠে আনন্দে মেতে তারা উঠতেই পারেন! যদিও স্থীর ছবি দেখে অনেকেই ভুল বুঝেছেন!

ডিসক্লেইমার

ফ্যাক্টওয়াচ টিম সংবাদের তথ্য ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করার সাথে সাথে একাত্তর টিম সংবাদের তথ্য আবারো যাচাই করে এবং সংবাদটি আপডেট করেছে।

দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর