শিনজো আবের হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামির দাবি

মাকে দেউলিয়া করা গোষ্ঠীকে সমর্থন দেয়ায় আবেকে গুলি

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৯:০৩ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামি (৪১) তার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকেই এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (৯ জুলাই) দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, হামলাকারী তেৎসুয়া ইয়ামাগামির ধারণা ছিল তার মায়ের আর্থিক সর্বনাশের জন্য শিনজো আবের সাথে সম্পর্কিত একটি ধর্মীয় গোষ্ঠী দায়ী। আর এ কারণেই কয়েক মাস ধরে এ হামলার পরিকল্পনা করেন তিনি। 

পুলিশি জেরায় তেৎসুয়ার ইয়ামাগামি দাবি, শিনজো আবে ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তেৎসুয়া।

তিনি আরও দাবি করেন, ওই ধর্মীয় নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মা ওই ধর্মীয় গোষ্ঠীকে দান করে দেউলিয়া হয়ে পড়েন। এ কারণে তাকে খুন করতে চেয়েছিলেন। তবে এই ধর্মীয় গোষ্ঠীর কোনো নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

পুলিশ জানায়, পরিকল্পনার পর আবের বেশকিছু জনসভায় নিয়মিত অংশগ্রহণ করেন ইয়ামাগামি। প্রথমে বোমা হামলার পরিকল্পনা করলেও তা থেকে পিছু হটেন তিনি। অনলাইনে কেনা বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে হাতেই তৈরি করেন একটি বন্দুক। সেটি দিয়েই আবেকে গুলি করেন তিনি। 

ইয়ামাগামির প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি একাকী স্বভাবের ছিলেন এবং তার সাথে কথা বললে কোনো উত্তর দিতেন না।

উল্লেখ্য, শুক্রবার (৯ জুলাই) সাবেক এই প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দুইবার গুলি করার পরও ঘটনাস্থল থেকে পালানোর কোনো রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এতে তাকে গ্রেপ্তার করতে বিশেষ কোনো বেগ পেতে হয়নি পুলিশকে।


একাত্তর/জো 

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে নির্বাচনী বক্তৃতা দেয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার এক বছর পূর্তি উপলক্ষে শনিবার একটি স্মরণসভার আয়োজন করা হয়।এক প্রতিবেদনে দেশটির...
কঠোর নিরাপত্তায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্য হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিশ্ব নেতারাসহ চার হাজারের বেশি মানুষ।সাধারণ মানুষের আপত্তির পরও রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজন করছে...
আততায়ীর হাতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের প্রতিবাদ জানাতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক জাপানি নাগরিক। বুধবার (২১ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে...
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের খুনের ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন দেশটির জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা। একই সঙ্গে দেশটির এই পুলিশ সংস্থায় ‘নতুন সূচনা’ এবং এর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর