ঈদের ছুটিতে আবারও প্রাণ ফিরে পেলো মাওয়া ঘাট

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৭:২১ পিএম

আগামী ২২ জুলাই পর্যটন কর্পোরেশনের টুরিস্ট বাসে পদ্মা সেতুতে ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা। পরীক্ষামূলকভাবে এদিন ৫৫ জন পর্যটক নিয়ে পদ্মা সেতুতে চলবে একটি বাস। 

এরপর, পদ্মা সেতু এলাকার পর্যটন ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে পর্যটন কর্পোরেশন। এদিকে ঈদের ছুটিতে হাজারও মানুষের ভিড়ে মুখরিত মাওয়ার শিমুলিয়া ফেরি ঘাট। 

এক সময়ের দিনমান ব্যস্ত ফেরিগুলো এখন অলস সময় পার করছে শিমুলিয়া ঘাটে। হাজারও যানবাহনের ভিড় ছিলো যেই ঘাটে সেখানে এখন ভ্রমণপিপাসু মানুষের ভিড়। 

মানিকগঞ্জ থেকে বেড়াতে আসা একটি পরিবার জানালো, একই সঙ্গে পদ্মা সেতু দেখা আর নদীর সৌন্দর্য উপভোগের জন্য তারা ছুটে এসেছেন মাওয়া ঘাটে। ট্রলারে পদ্মায় ঘুরেছেনও। 

কিন্তু বিশ্রামের কোন জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ফেরিতে উঠে বসেছেন তার। আর শিমুলিয়া ঘাটে ঘুরতে এসে খুশিতে আত্মহারা শিশুরা। 

উন্মুক্ত জায়গায় ছুটে বেড়াচ্ছেন তারা। পদ্মা নদী আর সেতু দেখেও খুশি। জানালো, এমন খোলা জায়গা দেখলেই তাদের খেলতে ইচ্ছা করে। 

image


ট্রলার আর স্পিডবোটে নদী ভ্রমণ আর পদ্মা সেতু দেখছেন হাজারও মানুষ। গান, বাজনা আর সেলফি তোলায় ব্যস্ত সময় পার করেছেন দর্শনার্থীরা। 

ট্রলার আর স্পিডবোটগুলোর ভাড়া নিয়ে ছিলো যথারীতি অনেক অভিযোগ। ট্রলার চালকরা বলছেন, ঈদের কারণে ভাড়া কিছুটা বেশি। তাছাড়া, এখন তাদের ব্যবসা মৌসুমী। 

পর্যাপ্ত দর্শনার্থী থাকলেও, মাওয়া ঘাট এলাকায় নেই ভালো মানের শৌচাগারের কোন ব্যবস্থা। যা নিয়ে নারীদের পড়তে হয় ভোগান্তিতে। এনিয়ে বিস্তর অভিযোগও রয়েছে তাদের। 

আরও পড়ুন: ঈদের তিন দিনে সাড়ে পাঁচ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ

এদিকে, পর্যটন কর্পোরেশন বলছে, পদ্মা সেতু আর শিমুলিয়া ঘাটকে পর্যটনবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। 

এর ফলে সেতু চালু হবার পর যারা কাজ হারিয়েছেন, পর্যটন কেন্দ্র হলে তাদের সবারই কর্মস্থান হবে এমন আশায় আছেন পদ্মা পাড়ের মানুষ। 


একাত্তর/এসজে

আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
ক্ষতি পুষিয়ে নিতে ও চলতি মৌসুমকে আরও চাঙ্গা করে তুলতে মাসব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 
টানা এক মাসের নিষেধাজ্ঞার পর অবশেষে পর্যটকদের জন্য খুলছে বান্দরবান ভ্রমণের দুয়ার। বান্দরবান জেলা সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি এই চার উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর