জলঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৪:৪২ পিএম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সহীদ হোসেন রুবেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

সোমবার (২৫ জুলাই) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হকের সই করা দলীয় প্যাডে এই ঘোষণা দেওয়া হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানান, ওই সিদ্ধান্ত পত্রটি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান সেতুমন্ত্রীর

জেলা আওয়ামী লীগের ওই পত্রে উল্লেখ করা হয়, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে গত রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় চুড়ান্ত প্রস্তুতি সভার আহবান করা হয়। কিন্তু সম্মেলন বানচালের উদ্দেশে ওই সভায় পরিকল্পিতভাবে বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে জেলা নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালাগাল, ভাঙচুর, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনায় রুবেলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। 

  

একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর