আসতে শীতে লোডশেডিংয়ের পরিকল্পনা করছে ব্রিটেন

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৩:৩৬ পিএম

ব্রিটেনের সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আসছে জানুয়ারি থেকে বিদ্যুতের দাম এবং লোডশেডিং উভয়ই বাড়বে দেশটিতে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার এক ষষ্ঠাংশ ঘাটতি তৈরি হয়েছে। সামনের শীতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ঘাটতি আরও বাড়বে।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার কয়লার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। কয়লার যোগান কমে যাওয়ায় দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাপক কমে গেছে।

এই ঘাটতি মোকাবেলায় কিছুদিন আগে দেশটির জরুরি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রগুলো পুনরায় চালু করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেয়া যাবে না।

কারণ, নরওয়ে ও ফ্রান্স থেকে বিদ্যুৎ আমদানি হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে শীত বেশি হলে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে অন্যান্য সেবা চালু রাখতে হবে।

এমন পরিস্থিতিতে লোডশেডিংয়ের মুখে পড়বে যুক্তরাজ্য। প্রাথমিক অনুমান অনুসারে, মোট চাহিদার প্রায় ৬ শতাংশ পর্যন্ত ঘাটতি হতে পারে শীত মৌসুমে।

যার গুরুতর প্রভাব পড়তে যাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদনখাতে। বর্তমানে যুক্তরাজ্যে ৪-৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারকে বিদ্যুত বিল বাবদ প্রতি বছর পরিশোধ করতে হয় দুই হাজার পাউন্ড।

দেশটির জ্বালানি কর্তৃপক্ষের ধারণা করছে, শীত তীব্র হলে চারদিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। তাই এখন থেকেই লোডশেডিংয়ের পরিকল্পনা সাজাচ্ছে তারা।

তবে কর্তৃপক্ষ নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, গৃহস্থালি, ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করা হবে।

আরও পড়ুন: রুশ পর্যটকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ইউক্রেন

ব্রিটেনের এই পরিস্থিতি আরও নাজুক হবে যদি ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের সঙ্গে সংযুক্ত তাদের বিশাল তারের সংযোগে বিদ্যুতের সরবরাহ কমে যায়।

একাত্তর/আরএ

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসা এবং এর আশেপাশে শনিবার ভোরে রাশিয়ার চালানো বড় ধরনের হামলায় বিদ্যুৎ গ্রিডের মারাত্মক ক্ষতি হয়েছে।
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র‍্যাবের সদস্যরা ডেকে নিয়ে চোখ বেঁধে, গুলি করে এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ইতালিয়ান ফুটবলের রোমাঞ্চকর পরিবেশের আড়ালে আবার মাথাচাড়া দিয়ে উঠল সেই পুরনো কুৎসিত রাজনীতি! রোমার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘কুরভা সুদ’ গ্যালারির ১৬ জন ভক্তকে একযোগে ইতালির সব স্টেডিয়ামে নিষিদ্ধ...
গত সরকারের ২০ বছরে দেশে পর্যটন খাতে কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান সরকার এ খাতকে পুনরুজ্জীবিত করে জাতীয় অর্থনৈতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর