যুক্তরাজ্যে পোলিও ভাইরাস শনাক্ত, টিকা নেয়ার পরামর্শ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:১৪ পিএম

২০০৩ সালে ব্রিটেনকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা দেওয়ার পর আকস্মিকভাবে পোলিও ভাইরাসের সন্ধান পাওয়া গেছে পূর্ব লন্ডনে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন নাইজেরিয়া, আফগানিস্তান বা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পোলিও ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। 

তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কিত না হয়ে শিশুদের পোলিও টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ।

পূর্ব লন্ডনের ড্রেনের ময়লা পরিশোধন প্রকল্পের নমুনায় প্রথম পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়, যে রোগটিকে ৪০ বছর আগে শেষবারের মতো সনাক্ত করা হয়েছিলো যুক্তরাজ্যে।

এরপর চলতি বছর ফেব্রুয়ারি থেকে মে মাসের নমুনায় পোলিও ভাইরাসের সন্ধান পাওয়া যায়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এজেন্সির টিকা বিভাগের প্রধান ডা. মেরী রামজি বলেন, এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো না গেলে আক্রান্ত ব্যক্তির পক্ষাঘাত হতে পারে। ভ্যাকসিন গ্রহণই এই পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে মুক্তির পথ। 

আরও পড়ুন: তুরস্কে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

বিশেষজ্ঞরা বলছেন,  যুক্তরাজ্যে ১ বছর বয়সে ৯২ দশমিক ৬ শতাংশ ও ৫ বছর বয়সে ৯৬ দশমিক ৬ শতাংশ শিশুরা পোলিও টিকা গ্রহণ করে থাকে। লন্ডনে ভ্যাকসিন গ্রহণের প্রবণতা কিছুটা কম হলেও পোলিও নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণ করতে পূর্ব লন্ডনের ইলফোর্ড ও বেকটন এলাকার ড্রেনের ময়লা বিশুদ্ধিকরণ প্রকল্পগুলোতে নজরদারি ও পরীক্ষা চলমান থাকবে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও ভ্যাকসিন গ্রহণের জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ।


একাত্তর/এসজে 

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর