তুরস্কের দুই শহরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে দেশটির গাজিয়ান্তেপে একটি সড়ক দুর্ঘটনার পর সেখানে কাজ করছিলেন উদ্ধারকর্মী ও সাংবাদিকরা। এমন সময় হঠাৎ করেই একটি বাস ওই ভিড়ের উপর উঠে গেলে ১৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে ২১ জন।
গাজিয়ান্তেপের দুর্ঘটনার একটি ছবিতে দেখা গেছে, বাসটির ধাক্কায় সেখানে থাকা একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, উদ্ধারকর্মী ও সাংবাদিক রয়েছেন।

গাজিয়ান্তেপের গভর্নর এক টুইটে জানিয়েছেন, সেখানকার বাসচাপায় ১৬ জন নিহত ব্যক্তির মধ্যে তিনজন অগ্নিনির্বাপক কর্মী, দুজন জরুরি উদ্ধারকর্মী ও দুজন সাংবাদিক রয়েছেন।
অন্যদিকে, রোববার (২১ আগস্ট) মারদিন থেকে ২৫০ কিলোমিটার দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হন। নিহতরা সবাই জরুরি বিভাগের কর্মী।
আরও পড়ুন: যুক্তরাজ্যে পোলিও ভাইরাস শনাক্ত, টিকা নেয়ার পরামর্শ
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, দ্বিতীয় দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
এক টুইটবার্তায় তিনি বলেন, মারদিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে মানুষের ভিড়ের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।
