পুরোনো ব্রেকআপের অডিও ফাঁসে চটে লাল রাশমিকা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

গত ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মান্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এক নতুন বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

আট বছর আগের এক ব্যক্তিগত কথোপকথনের অডিও ক্লিপ সমাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন টলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়ানো রাশমিকা মান্দানা। এমনকি অডিওটি দ্রুত সরিয়ে না ফেললে আইনি ব্যবস্থা নেওয়ারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


ভাইরাল হওয়া অডিও ক্লিপটি রাশমিকার মা, সুমন মান্দানার। দাবি করা হচ্ছে, এটি আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ, যা এখন নতুন করে সামনে আনা হয়েছে। ওই অডিওতে সুমন মান্দানা রাশমিকার প্রাক্তন বাগদত্তা রক্ষিত শেঠির সঙ্গে তাঁর মেয়ের বিচ্ছেদের নেপথ্যের কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন।


সুমনের দাবি, রক্ষিত ও তাঁর পরিবার রাশমিকার ওপর শর্ত দিয়েছিলেন যে বিয়ের পর তাঁকে অভিনয় ছেড়ে দিতে হবে এবং সেটি টুইট করে বিশ্বকে জানাতে হবে। রাশমিকা যখন ‘গীতা গোবিন্দম’ ছবির অফার পান, তখন রক্ষিত নাকি তাঁর ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেছিলেন। এমনকি মাঝরাতে রাশমিকাকে হায়দারাবাদ থেকে বেঙ্গালুরু আসার জন্য বাধ্য করা হয়েছিল।


সুমন মান্দানা অভিযোগ করেন, রক্ষিত ও তাঁর মা রাশমিকার মায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন। সুমনের কথায়, আমার ছোট মেয়েটা কী ভুল করেছিল? ভালোই হয়েছে ওদের ব্রেকআপ হয়ে গেছে।

বিয়ের আনন্দ উদযাপন করতে না করতেই এই পুরোনো কাসুন্দি ঘাঁটা নিয়ে নিজের এক্সে হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাশমিকা। তিনি একে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন।রাশমিকা লিখেছেন, গত আট বছর ধরে আমি নীরব থেকেছি। আমার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমার নামে মিথ্যে গল্প ছড়ানো হয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে। আট বছর আগের এক ব্যক্তিগত কথোপকথন এখন ষড়যন্ত্র করে ভাইরাল করা হয়েছে শুধু ভিউ আর রিচের জন্য।

তিনি আরও যোগ করেন, তাঁর ব্যক্তিগত জীবনের বর্তমান খুশির মুহূর্তকে (বিজয় দেবেরকোন্ডার সঙ্গে বিয়ে) নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই বিতর্ক উসকে দেওয়া হচ্ছে।নিজের পরিবার এবং প্রিয়জনদের এই বিতর্কে টেনে আনায় রাশমিকা এবার মারমুখী মেজাজে। তিনি স্পষ্ট জানিয়েছেন, সব মিডিয়া প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার এবং ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অডিও ক্লিপটি সরিয়ে ফেলতে হবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে অডিওটি মুছে ফেলা না হয়, তবে শুক্রবার থেকেই আইনি নোটিশ পাঠানো শুরু করবেন রাশমিকা। ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো ব্যক্তি- কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সোজা জানিয়েছেন।

রাশমিকা ও রক্ষিত শেঠি ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির সেটে প্রেমে পড়েন এবং ২০১৭ সালে বাগদান সারেন। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ সময় পর সেই তিক্ত স্মৃতি নতুন করে সামনে আসায় রাশমিকা এখন তাঁর আত্মসম্মান রক্ষায় লড়ছেন। বিয়ের পর যেখানে শুভেচ্ছায় ভেসে যাওয়ার কথা, সেখানে এই ‘অডিও কেলেঙ্কারি’ রাশমিকার আনন্দকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

এআরএস
পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, দুই রাজ্যেই অভাবনীয় ফলাফল দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে ২০১১ সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একঝাঁক তারকা প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করেছিল। সেই পরীক্ষায় আনকোরা মুখগুলো রাজনীতির মাঠে বেশ সফলও...
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যায়ার্সের একটি হোটেলের বারান্দায় তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন ওয়ান ডিরেকশন খ্যাত সঙ্গীত তারকা লিয়াম পেইন।
আকাশে উড়ন্ত বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে মারা গেছেন কানাডার টিকটক তারকা তানিয়া পারদেজি। ঝাঁপ দেওয়ার পর ঠিক সময়ে প্যারাসুট না খোলায় মাটিতে আছড়ে পড়ে মারা গেলেন তিনি। ২৭ আগস্ট কানাডার অন্টারিওতে এই...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর