কানাডায় ১৩ এলাকায় ছুরি হামলা, নিহত ১০

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ পিএম

কানাডায় সাসকাচোয়ান প্রদেশে অতর্কিত এলোপাতাড়ি ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি।

image


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের নাম ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)। 

একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান। অভিযুক্তদের গ্রেপ্তার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ও হাইওয়ে- রাস্তাগুলোতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

জানা গেছে, জেমস স্মিথস ক্রি নেশনে স্থানীয় সময় ভোর পাঁচটা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে। ওই ফোনে জানানো হয়এক ব্যক্তি তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

image


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে আলাদা এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।’


একাত্তর/এসি


কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে সরকার। এ বিষয়ে মালিক ও শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
দুই বছর বিরতির পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীতে ফিরছে বাংলাদেশী নির্মাতার সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবটির ৩২তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে নির্মাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর