ইউক্রেনে রুশ অভিযান নিয়ে মার্কিন কর্তারা দ্বিধাবিভক্ত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ পিএম

ইউক্রেনে লক্ষ্য অর্জনে অক্ষম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ এমন পরিস্থিতিতে পৌঁছেছে মস্কোকে লক্ষ্য সংশোধন করতে হবে বলে দাবি করেছেন আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান স্কট বেরিয়ারের। তিনি বলেন, রাশিয়া এখন আর শুরুর অবস্থানে নেই।  

তবে এমন মন্তব্যের বিপরীতে গিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালক ডেভিড কোহেন জানান, পুতিনের ঝুঁকি নেয়ার প্রবৃত্তিকে অবমূল্যায়ন করা উচিৎ হবে না। 

খারকিভে রুশ বিপর্যয়ের পর রাশিয়ার যুদ্ধ সক্ষমতা, ইউক্রেনে রুশ অভিযানের লক্ষ্য অর্জন নিয়ে চলছে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ। 

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান স্কট বেরিয়ার জানান, রুশ বাহিনীর বিপর্যয় প্রমাণ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক লক্ষ্য অর্জনে অক্ষম রাশিয়া। 

তিনি বলেন, যুদ্ধ এমন জায়গায় পৌঁছেছে পুতিনকে যুদ্ধের লক্ষ্য সংশোধন করতেই হচ্ছে। বিষয়টি এখনই পরিষ্কার যে পুতিন শুরুর দিকে যা করতে চেয়েছিলেন তা অর্জন সম্ভব নয়। 

শুধু আক্রমণ নয়, পুতিনের লক্ষ্য ইউক্রেন দখল করা ছিলো বলেও জানান তিনি।

মেরিল্যান্ডের হারবারে ইন্টেলিজেন্স কমিটির জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সম্মেলনে আরও বক্তব্য দেন সিআইএ'র উপপরিচালক ডেভিন কোহেন। 

বলেন, পুতিনের ঝুঁকি নেয়ার প্রবণতাকে অবমূল্যায়ন করা ঠিক হবে না। ইউক্রেনকে নিয়ন্ত্রণ করার পুতিনের যে মূল লক্ষ্য তা নিয়ে উপহাস করা উচিৎ নয়। 

পুতিন তার লক্ষ্য থেকে সরে গেছেন বলেও বিশ্বাস করেন না বলে জানান কোহেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ কর্মকর্তারা ইউক্রেনের সাম্প্রতিক পুনরুদ্ধারকে কিয়েভের জয় বা যুদ্ধের টার্নিং পয়েন্ট মানতে নারাজ। 

বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তীতে কি হতে পারে তা মূল্যায়ন সম্ভব না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষে তিনজন নিহত

এদিকে মার্কিন কর্মকর্তারা জানান, দু'মাসের মধ্যে ইউক্রেনকে নতুন দু'টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেম ও কাউন্টার আর্টিলারি রাডার দিতে যাচ্ছে ওয়াশিংটন। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানান, পশ্চিমা অস্ত্রের মাধ্যমে পাল্টা আক্রমণে রাশিয়ার বিরুদ্ধে সফলতা পাচ্ছে ইউক্রেন। 

তিনি জানান, যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫০ দেশের কর্মকর্তারা ইউক্রেনে সহায়তা বাড়ানো, মধ্য ও দূরপাল্লার প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 

একাত্তর/এসজে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান তিনটি বড় সংবাদ মাধ্যম-  সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।...
গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত বহুল আলোচিত কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর