মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুই পুলিশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:০১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নারী কেলেঙ্কারির ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় আরও দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমানের আদালতে মামলাটির চার্জশীটভুক্ত দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এই মামলায় আদালতে এ পর্যন্ত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অন্তত ৩০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরুর আগে দুপুর বারোটায় তাকে আদালতে হাজির করা হয়। 

এরপর একে একে সাক্ষ্য দেন সোনারগাঁ থানায় কর্মরত তৎকালীন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল। 

আরও পড়ুন: প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নির্দেশে মামুনুল হককে পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়। আগামী ৩০ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে মামুনুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন।

একাত্তর/এসজে

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর