রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ১৩০০

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ পিএম

ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) এই নির্দেশের বিরোধিতা করে বিক্ষোভকালে রাশিয়ায় অন্তত ১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়। খবর: দ্য গার্ডিয়ান। 

মানবাধিকার ও স্বতন্ত্র বিক্ষোভ নজরদারি সংস্থা ওভিডি-ইনফো জানায়, রাশিয়ার ৩৮ শহর থেকে পাওয়া তথ্য অনুসারে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী মস্কোতে ৫০২ এবং দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গে ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়। রাশিয়ার বিক্ষোভ দমন আইন অনুসারে অনুমতি ছাড়া সমাবেশ ও মিছিল বেআইনি।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ছোট আকারের বিক্ষোভ পালনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেশ কয়েকটি এলাকায় অনুমতি ছাড়াই বিক্ষোভ করার চেষ্টা চলছিল। এদের সংখ্যা ছিল নেহাত হাতেগোনা।

এদিকে, পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর রাশিয়া থেকে বিদেশে যাওয়ার একমুখী বিমান ভাড়া এবং টিকিট বিক্রি বেড়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে ফিলিস্তিনের প্রতি বাইডেনের সমর্থন

রাশিয়ার বিরোধী দল এই বিক্ষোভের ডাক দেয় বলে জানা গেছে। তারা বলছে, হাজারো রুশ পুরুষ, আমাদের বাবা, ভাই ও স্বামীকে যুদ্ধে মৃত্যুর মুখে পাঠানো হচ্ছে। তারা মরবে কী কারণে? মা ও সন্তানরা কাঁদবে কী কারণে?

উল্লেখ্য, মস্কোর প্রসিকিউটর কার্যালয় পুনরায় সতর্ক করে বলেছে বিক্ষোভ আয়োজন বা অংশগ্রহণের ফলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


একাত্তর/জো 

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর