জাতিসংঘে ফিলিস্তিনের প্রতি বাইডেনের সমর্থন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। তবে ফিলিস্তিন-ইসরাইল প্রসঙ্গে তিনি নতুন কোনো শান্তি উদ্যোগের ইঙ্গিত দেননি। 

বার্তা সংস্থা এএফপি বলছে, বুধবার ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের এক ভাষণে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।  

বাইডেন তার ভাষণে বলেন, ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দৃষ্টিতে দ্বি-রাষ্ট্র সমাধান ইসরাইলের ভবিষ্যত নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে এবং  ফিলিস্তিন নাগরিকদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে এটি একটি উত্তম পন্থা। আর এটি ‘স্বাধীনতা ও সম্মানের একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ।’

এরআগে গত জুলাইয়েও ইসরাইল ও পশ্চিমতীর সফর করার সময় বাইডেন একই ধরনের বক্তব্য দেন। 

তবে ২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থবির হয়ে রয়েছে।

আরও পড়ুন: সাফজয়ী কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি

সংশ্লিষ্টদের মতে, কট্টর ইসরাইল পন্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর বাইডেন আমলে ওয়াশিংটনের সাথে ফিলিস্তিনের সম্পর্কের উন্নতি হয়েছে।

তবে ফিলিস্তিনের জনগণ মার্কিন প্রশাসনকে অতি সাবধানতার চোখে দেখছেন। তারা এক্ষেত্রে রাজনৈতিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক কর্মসূচির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।


একাত্তর/আরবিএস  

জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর