ইরানে গুলিবিদ্ধ হয়ে বিপ্লবী বাহিনীর কমান্ডার নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০১:০১ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সরকারবিরোধী বন্দুকধারীদের সাথে সংঘর্ষে তিনি প্রাণ হারান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলা হয়। হামলার পর একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নগরীর মাক্কি মসজিদের কাছে দাঁড়িয়ে গুলিবর্ষণ শুরু করে।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এ সময় আইআরজিসির কমান্ডার আলি মুসাভির বুকে গুলি লাগে এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের গভর্নর হোসেইন মোদাররেস খিয়াবানি বলেছেন, জাহেদানের থানায় শুক্রবারের সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী ও বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোর সন্ত্রাসীরা থানায় পাথর মেরে হামলা শুরু করে এবং পরে গুলি চালায়। এর পর সন্ত্রাসীরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি, ফায়ার সার্ভিসের একটি অফিস, একটি ব্যাংকসহ জাহেদান শহরের আরও কয়েকটি স্থানে হামলা চালাতে উদ্যত হয়।

আরও পড়ুন: ইরানে বিক্ষোভ: ৯ ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার

কিন্তু নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে সেসব হামলা ব্যর্থ হয়। ইরানের ইসলামি বিপ্লববিরোধী সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ আল-জুলুম জাহেদানে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। 

পুলিশ হেফাজতে ২২ বছর বয়স্ক মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে শুক্রবার সকালে গোলাগুলি ঘটে। ওই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছে।


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর