ফ্রান্সজুড়ে ১২টি মণ্ডপে পূজা পাচ্ছেন দেবী দুর্গা

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:৫৫ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে ফ্রান্সে। এ বছর প্যারিসে ১২টি অস্থায়ী মণ্ডপে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবে আনন্দে উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

ঢাকঢোল আর কাসার এমন শব্দে মনে হবে বাংলাদেশের কোন পূজা মণ্ডপ তবে ১০ হাজার মাইল দূরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের অস্থায়ী পূজা মণ্ডপে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা।

ধর্মীয় রীতিনীতি আর বিশ্বাসে দেবী দুর্গা সকল অপশক্তিকে রুখে দিয়ে বিশ্বব্যাপী শান্তির বারতা নিয়ে আসবেন এমনটা বিশ্বাস ভক্ত অনুরাগীদের। 

আরও পড়ুন: মহাষ্টমীতে পূজিত হলেন ছয় বছরের দেবদৃতা

বিদেশ বিভূঁইয়ে এধরনের আয়োজন কষ্টকর হলেও সার্বজনীন এই উৎসবকে গত বিশ বছর ধরে পরিচালনা করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্স। 

ষষ্ঠী থেকে দশমী প্রতিটি পূজা মণ্ডপই ভক্ত অনুরাগী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতি ও আঞ্চলিক সংগঠনের নেতাদের পদচারণায় মুখরিত থাকে। সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। 


একাত্তর/এসজে

ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে হঠাৎ শহীদ মিনারটির মালিকানা দাবি করে এর উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠিয়েছেন ভাস্কর...
যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য নিউইয়র্কে এবারই প্রথমবারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। বেঙ্গলি ক্লাব ইউএসএ’র আয়োজনে ১লা অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু...
করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স।দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই...
বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতার অভিযোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (১০ ডিসেম্বর) ফ্রান্সের স্থানীয় সময় বিকেল চারটায় সর্ব ইউরোপিয়ান...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর