ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০১:৫৭ পিএম

ইকুয়েডরের বৃহত্তম কারাগারগুলোর একটিতে বন্দিদের মধ্যে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছে বেশ কয়েকজন। মাদক চোরাচালানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারনা পুলিশের।  

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকুঙ্গা কোটোপ্যাক্সি জেলে সংঘর্ষে নিহতদের মধ্যে একজন কথিত মাদক চক্রের প্রধান নেতা লিয়েন্দ্রো নরেরোও রয়েছে। অর্থ পাচারের অভিযোগে মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এদিকে দেশটির দক্ষিণাঞ্চলের ওই কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট ও পুলিশ অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।

image


দেশটির কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের এ সংঘর্ষে বন্দিরা বন্দুক এবং ছুরি নিয়ে লড়াই করেছিল। এটি রাজধানী কুইটো থেকে ৮০ কিমি (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত। এখন পর্যন্ত ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।

কারাগারটিতে কমপক্ষে চার হাজার তিনশ' বন্দি রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। 

আরও পড়ুন: পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে কোন দিন

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় কারাগারে চারশ'রও বেশি বন্দি প্রাণ হারিয়েছে।

ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। এ কারণে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন।


একাত্তর/আরবিএস  

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর