যেভাবে নির্বাচিত হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:০৪ পিএম

দায়িত্ব নেয়ার মাত্র ৪৫ দিনের মাথায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন লিজ ট্রাস। আগামী এক সপ্তাহের মধ্যে তার কনজারভেটিভ পার্টি পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে। 

পরবর্তী প্রধানমন্ত্রী যেই হোক না কেনো, তিনি হবেন গত ছয় বছরে ব্রিটেনের পঞ্চম কনজারভেটিভ প্রধানমন্ত্রী। 

যেভাবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে

লিজ ট্রাসের উত্তরসূরি বাছাই করতে মনোনয়নপত্র জমা নেয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) দুপুর দুইটা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন কনজারভেটিভ দলের এমপিরা। 

নির্বাচনে অংশ নিতে হলে প্রতি প্রার্থীকে কমপক্ষে ১০০ জন কনজারভেটিভ এমপির পক্ষ থেকে মনোনয়ন পেতে হবে। গত নির্বাচনে এজন্য প্রার্থীদের দরকার ছিল মাত্র ২০ জনের মনোনয়ন। 

যেহেতু বর্তমানে ৩৫৭ জন টরি এমপি রয়েছেন, সর্বোচ্চ তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। 

সোমবারের মধ্যে শুধুমাত্র একজন প্রার্থী ১০০ জনের মনোনয়ন পেলে তিনিই দলের প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। 

তবে একজনের বেশি প্রার্থী যথেষ্ট সংখ্যক মনোনয়ন পেলে সোমবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কনজারভেটিভ এমপিদের ব্যালট অনুষ্ঠিত হবে। যদি প্রার্থীর সংখ্যা দু'জন হয়, তাহলে যিনি ব্যালটে বেশি ভোট পাবেন তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। 

আর তিনজন প্রার্থী থাকলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। বাকি দু'জনকে নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত আবারও ব্যালট অনুষ্ঠিত হবে। রাত ৯টায় এই ভোটের ফল প্রকাশিত হবে। 

ব্যালটে ভোটগ্রহণ শেষে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করেন তাহলে পার্টির সদস্যরা অনলাইন ভোটিংয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করবেন। 

পার্টির সদস্যদের ভোটদান শেষ হওয়ার আগে দুই প্রার্থী একটি টেলিভিশন বিতর্কে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যে বিজয়ী কে তা ঘোষণা করা হবে। 

পার্টির সদস্যরা কি নিশ্চিতভাবে নির্বাচনে অংশ নেবেন? 

ভোটদান প্রক্রিয়া থেকে কনজারভেটিভ পার্টির সদস্যদের অপসারণ করতে হলে পার্টির গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে।

তবে দুইজন প্রার্থী বাকি থাকলেই কেবল পার্টি সদস্যদের নির্বাচনে অংশ নিতে হবে। ২০১৬ সালে যখন থেরেসা মে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন, তখন তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রিয়া লিডসম প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে দলের সদস্যদের নির্বাচনে ভোট দেয়া ছাড়াই মে জয়ী হন। 

সুতরাং এবার শেষ পর্যন্ত দুইজন প্রার্থী থাকলেও পার্টি সদস্যদের ভোট দিতে নাও হতে পারে। 

পরবর্তী প্রধানমন্ত্রী যেভাবে নিয়োগ দেয়া হবে

নির্বাচনে জয়ী প্রার্থী কনজারভেটিভ পার্টির নতুন নেতা বলে ঘোষিত হবেন। এরপর রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠন করার নির্দেশ দেবেন। এভাবেই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে। 

লিজ ট্রাস যেভাবে নির্বাচিত হয়েছিলেন 

এই গ্রীষ্মে তিনমাস ধরে এক প্রক্রিয়ার মাধ্যমে লিজ ট্রাসকে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছিলো। 

সেবার প্রার্থীরা ২০ জন টরি এমপির সমর্থন পেলেই প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পেরেছেন। শেষ পর্যন্ত ট্রাসসহ আটজন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশ নেন। 

কয়েক রাউন্ডের ভোটগ্রহণের পর শেষ পর্যন্ত দৌড়ে টিকে ছিলেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। শেষ পর্যায়ে কয়েক সপ্তাহ ধরে পোস্টাল ও অনলাইন ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। 

আরও পড়ুন: বাঁধ ধ্বংসের পরিকল্পনায় রাশিয়াকে সতর্ক করলো ইউক্রেন

অবশেষে গত ৫ সেপ্টেম্বর লিজ ট্রাসকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি পান ৮১ হাজার ৩২৬টি ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক পান ৬০ হাজার ৩৯৯টি ভোট। 

সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কি? 

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার সময় সাধারণ নির্বাচন আয়োজনের কোনো নিয়ম নেই। নতুন প্রধানমন্ত্রী যদি আগাম নির্বাচনের ঘোষণা না দেন তাহলে ২০২৫ সালের আগে সাধারণ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। 


একাত্তর/এসজে
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর