পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৫:৫০ পিএম

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের সদস্য পদের জন্য অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

শুক্রবার (২১ অক্টোবর) সর্বসম্মত সিদ্ধান্তে তাকে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করা হয়। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তোষাখানা মামলায় ইসিপির চার সদস্যের একটি বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হওয়ায় ইমরান খান জাতীয় পরিষদের সদস্য হওয়ার অযোগ্য।

আর্টিকেল ৬৩ (১) ধারায় পাঁচ বছরের জন্য তাকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। একইসাথে তার নির্বাচনী আসনটিও শূন্য ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের এই রায়ের ফলে পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশের মজলিস-ই-শুরার (পার্লামেন্ট) পাশাপাশি প্রাদেশিক পরিষদের নির্বাচনেও অংশ নেয়ার সুযোগ থাকল না ইমরান খানের সামনে।    

এ রায়কে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রায়কে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে। 

উল্লেখ্য, আগস্টে পাকিস্তান মুসলিম নওয়াজ দলের একজন সদস্য ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সময় ইমরান খান তোষাখানার উপহার নিয়ে বিস্তারিত তথ্য দেন নি। 

আরও পড়ুন: যেভাবে নির্বাচিত হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী

রোববার পাকিস্তানের উপনির্বাচনে বড় জয় পেয়ে আবারও আলোচনায় আসেন ইমরান খান। সেদিন খাইবার পাখতুনখার তিনটি, পাঞ্জাব প্রদেশের তিনটি এবং করাচি শহরের দুটি আসনে জাতীয় পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 

এই আটটি আসনের সাতটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে ছয়টিতেই জয় পান তিনি। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর