প্রশ্নফাঁসে বিমানের পাঁচ কর্মকর্তা-কর্মচারী রিমাণ্ডে

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৮:১২ পিএম

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। 

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম এ রিমাণ্ড মঞ্জুর করেন। 

অভিযুক্তরা হলেন, আওলাদ হোসেন (২১), মো. জাহাঙ্গীর আলম (৩৬), এনামুল হক (২৮), মো. হারুন-অর-রশিদ (৪০) ও মাহফুজুল আলম (৩১)।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গর দেখানোর পর সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বাসস জানায়, আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এরআগে শনিবার (২২ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করে (ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা) গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিনের রিমাণ্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয়দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন: বিএনপির এমপিরা পদত্যাগ করতে প্রস্তুত: মির্জা ফখরুল

গত শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

একইদিনে বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশ’ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে তা স্থগিত করা হয়।


একাত্তর/আরবিএস 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর